গ্রেটার কামাল বাজার ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২৫
ইস্ট লন্ডনের ড্যাগেনহাম পার্ক লেজার সেন্টারে গ্রেটার কামাল বাজার ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে আয়োজিত চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে।
প্রতিযোগিতায় মোট ২৮টি দল অংশগ্রহণ করে। দিনভর খেলা চলে প্রাণবন্ত পরিবেশে। টুর্নামেন্টের সমন্বয়কের দায়িত্ব পালন করেন বিশিষ্ট ব্যাডমিন্টন খেলোয়াড় আব্দুল্লাহ।
এতে উপস্থিত ছিলেন ট্রাস্টের চেয়ারপারসন এমদাদ আহমেদ, ট্রেজারার আব্দুল মুকিত নানু, সহকারী ট্রেজারার শাহেদ মিয়া, কার্যনির্বাহী সদস্য পারভেজ আহমেদ, ট্রাস্টি আজাদ আলী, মাহবুব আহমেদ, সদস্য আব্দুল হান্নান, সলিসিটর ইমরান হোসেন ও কামরুল ইসলাম।

এছাড়া স্থানীয় কমিউনিটির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কামাল বাজার এলাকার শাহেদ চৌধুরী, রায়হান ও রাজনসহ আরও অনেকে। স্থানীয় ক্রীড়ামোদীদের উপস্থিতিতে খেলোয়াড়রা নিজেদের সেরাটা উজাড় করে দেন।
খেলায় চ্যাম্পিয়ন হন শাহজাহান ও জসিম জুটি। রানার্সআপ হয় শাহেদ ও সুফল জুটি। তৃতীয় স্থান অধিকার করেন খায়রুল ও শেলু এবং চতুর্থ স্থান অর্জন করেন শাহিদুর ও সুমন।
ট্রাস্টের চেয়ারপারসন এমদাদ আহমেদ বলেন, স্পন্সরদের সহযোগিতা ছাড়া এ ধরনের আয়োজন সম্ভব নয়। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। একই সঙ্গে ধন্যবাদ জানাই দর্শক, খেলোয়াড়, শুভানুধ্যায়ী, সংগঠনের সদস্য ও সংশ্লিষ্ট সবাইকে। সংবাদ বিজ্ঞপ্তি

