|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ইস্ট লন্ডন মসজিদের ব্যতিক্রমী আয়োজন : যুক্তরাজ্যের বিভিন্ন মসজিদের ৩০ জন ইমামের অংশগ্রহণে উৎসবমুখর ফুটবল টুর্নামেন্ট

ইস্ট লন্ডন মসজিদের ব্যতিক্রমী আয়োজন : যুক্তরাজ্যের বিভিন্ন মসজিদের ৩০ জন ইমামের অংশগ্রহণে উৎসবমুখর ফুটবল টুর্নামেন্ট

প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৫

লন্ডন, ১৯ জুলাই ২০২৫: যুক্তরাজ্যের বিভিন্ন মসজিদের ইমামদের অংশগ্রহণে পূর্ব লন্ডনে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্ট। ইস্ট লন্ডন মসজিদের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে দুই টিমে ৩০ জন ইমাম অংশগ্রহণ করেন। ‘মিনারেট কাপ’ শিরোনামে আয়োজিত টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল গাজার নিপীড়িত মানুষের জন্য ফান্ডরেইজ করা। জানা গেছে, ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে ১৬ হাজার পাউন্ডের বেশি ফান্ডরেইজ করা হয়েছে।

ডেগেনহ্যামের ক্যাসেল গ্রীন ফুটবল মাঠে সকাল ১১টায় টুর্নামেন্ট শুরু হয়। গাজা ইউনাইটেড ও অলিভ ব্রাঞ্চ নামে দুটো দলের মধ্যে ৯০ মিনিটের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৫-২ গোলে গাজা ইউনাইটেড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী টিমের হাতে পুরস্কার তুলে দেন ইস্ট লন্ডন মসজিদের সিইও জুনায়েদ আহমদসহ সিনিয়র কর্মকর্তাবৃন্দ।

দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এই টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইস্ট লন্ডন মসজিদের সিনিয়র ইমাম সৈয়দ আনিসুল হক। তিনি তাঁর প্রতিক্রিয়ায় বলেন, মসজিদের ইমামগণ শুধু নামাজ পড়ান কিংবা খুতবা দেন-তাই না। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করতে পারেন। আজকের টুর্নামেন্ট এটাই প্রমাণ করে। একজন ইমাম যখন ৯০ মিনিটের ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে শেষ পর্যন্ত মাঠে টিকে থাকতে পারেন, তখন বুঝে নিতে হয় তিনি শারীরিকভাবে কতটুকু ফিট। ইমামগণের এই চর্চা নিশ্চয় অন্যদের শরীরচর্চায় উদ্বুদ্ধ করবে।

মসজিদের সিইও জুনায়েদ আহমদ বলেন, এটি ইস্ট লন্ডন মসজিদের একটি ইউনিক আয়োজন। এই টুর্নামেন্ট গোটা যুক্তরাজ্যের বিভিন্ন মসজিদের ইমামদের একটি প্ল্যাটফর্মে মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছে। ইমামদের মধ্যে ঐক্যের একটি দৃষ্টান্ত। তাঁরা যখন ফুটবল খেলেন, তখন তা স্বাস্থ্যকর জীবনযাপনের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে। এই টুর্নামেন্ট আরও গুরুত্বপূর্ণ, কারণ এটি একটি চ্যারিটি ইভেন্ট-গাজার নিপীড়িত মানুষের জন্য ফান্ডরেইজিং করার সুযোগ। তিনি টুর্নামেন্টের আয়োজনে সম্পৃক্ত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

মুসলিম এইড-এর কমিউনিটি ফান্ডরেইজিং ম্যানেজার ফারহাল আহমদ বলেন, আমাদের ইমামগণ খেলাধুলার মাধ্যমে মানুষকে শরীরচর্চায় উদ্বুদ্ধ করছেন। এটি সত্যিকার অর্থেই একটি প্রশংসনীয় উদ্যোগ। পাশাপাশি গাজার নির্যাতিত মানুষের জন্য অর্থ সাহায্য সংগ্রহ করছেন। ইস্ট লন্ডন মসজিদের সঙ্গে এই টুর্নামেন্টে পার্টনার হতে পেরে আমরা গর্ববোধ করছি।

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top