বড়লেখা উপজেলা ফুটবল দলের জার্সি উন্মোচন
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৫
আবু রহমান:: গ্রেটার সিলেট উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বড়লেখা উপজেলা ফুটবল দল। এ উপলক্ষে দলের জার্সি উন্মোচন অনুষ্ঠান মঙ্গলবার (১৬ জুলাই) পূর্ব লন্ডনের আইভি ভেন্যু হলরুমে অনুষ্ঠিত হয়।
জমকালো এই আয়োজনে কমিউনিটির বিশিষ্টজন, খেলোয়াড়, স্পন্সর এবং বিলেতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের ফুটবলপ্রেমীরা উপস্থিত ছিলেন।
২০১৭ সাল থেকে বড়লেখা উপজেলা ফুটবল দল নিয়মিতভাবে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। সাংবাদিক বেলাল আহমেদের উদ্যোগে যাত্রা শুরু করা দলটি মহামারি করোনার কারণে কয়েক বছর বিরতির পর আবারও মাঠে ফিরেছে।

দলকে সংগঠিত করতে বড়লেখা ফুটবল ক্লাবের সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক রুনু মিয়া, সাবেক ম্যানেজার বাবুল আহমেদসহ লিটন আহমেদ, ইউনুস মিয়া, শাহাবউদ্দিন আহমেদ, লিয়াকত খান, নাজিম উদ্দিন, কামরুল ইসলাম, কামাল উদ্দিন, সালা উদ্দিন এনাম ও আব্দুল মোমিন বেলালসহ অনেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় অভিজ্ঞ ও নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে দলটি আজ একটি সুসংগঠিত রূপ পেয়েছে।
উল্লেখ্য, বড়লেখা ফুটবলের রয়েছে গৌরবময় ইতিহাস। ঢাকার প্রিমিয়ার লীগ, সিলেট বিভাগীয় লীগ ও মৌলভীবাজার জেলা দলে বড়লেখার অনেক কৃতি ফুটবলার খেলেছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য আমান চৌধুরী (বাংলাদেশ পুলিশ দলের গোলকিপার), সমস উদ্দিন, সফিক উদ্দিন, ফয়জুর রহমান, মরহুম ইরাজ আলী, লুলু আহমেদ, আব্দুল আহাদ, সবুর আহমেদ, আমির উদ্দিন, রফিকুল ইসলাম সুন্দর, বাবুল আহমেদ, মোস্তফা জামান আব্বাস, কমর উদ্দিন, কায়সার পারভেজ, আসলাম, খায়রুল ইসলাম, মিথুন গুপ্ত, নাজিম উদ্দিন, জহুর, সেলিম আহমেদ, আব্দুল কুদ্দুস, জাহেদুল ইসলাম, আমিনুল ইসলাম প্রমুখ দেশব্যাপী সুনাম কুড়িয়েছেন।

