বার্মিংহামে লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২৫
যুক্তরাজ্যের বার্মিংহামে ঐতিহ্যবাহী লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের উদ্যোগে কার্যকরী পরিষদের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ জুলাই মঙ্গলবার বিকেলে কমপ্লেক্সের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা এম এ কাদির আল হাসান। সভায় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান কাজী আঙ্গুর মিয়া, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ এমদাদ হোসাইন, ট্রেজারার হাফিজ আলী হোসেন বাবুল, জয়েন্ট ট্রেজারার রফিকুল হক লিটন, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মাওলানা মোহাম্মদ হুসাম উদ্দিন আল হুমাইদী, মেম্বারশিপ সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আব্দুল মুনিম, এক্সিকিউটিভ মেম্বার মাওলানা গুলজার আহমদ, হাজী শাহাবুদ্দিন, হাজী আলতাফুর রহমান প্রমুখ।
সভায় কমপ্লেক্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি কমিউনিটির সর্বস্তরের সহযোগিতা কামনা করা হয়।
সভায় লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের অন্যতম লাইফ মেম্বার ও উনিশ বাড়ি জামে মসজিদের চেয়ারম্যান, বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ্ব গৌছ আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তাঁর রুহের মাগফেরাত কামনা করে কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি

