প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে পূর্ব লন্ডনে মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২৫
পূর্ব লন্ডনের মাঈদা গ্রিল অ্যান্ড ব্যাংকুইটিং হলে প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টায় ‘প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ’ এই সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক ব্যারিস্টার জজ বেলায়েত হোসেন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ব্যারিস্টার বদরে আলম দিদার।
মতবিনিময় সভায় লন্ডনের বিভিন্ন সামাজিক, মানবাধিকার ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। বক্তব্য রাখেন জজ বেলায়েত হোসেন, ব্যারিস্টার নজরুল কয়েস, কে এম আবু তাহের চৌধুরী, ব্যারিস্টার আতাউর রহমান, ব্যারিস্টার নাজির আহাদ, সলিসিটর আব্দুল মালিক, লন্ডন বাংলা প্রেসক্লাবের সেক্রেটারি তাইসির মাহমুদ, সাবেক প্রেসিডেন্ট নবাব উদ্দিন, ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, সাংবাদিক ওলিউল্লাহ নোমান, ইমাম হাসনাত চৌধুরী, সিরাজুল ইসলাম শাহীন, সলিসিটর আব্দুল হালিম সরকার, আসাদুজ্জামান শাফী (রাইটস অফ দ্য পিপল), ব্যারিস্টার সাজিদ উদ্দিন তালুকদার, সাইফুর রহমান পারভেজ (লিগ্যাল কনসালট্যান্ট) প্রমুখ। এছাড়া লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক প্রেসিডেন্ট এমাদ চৌধুরী, প্রতিষ্ঠাতা সেক্রেটারি নজরুল ইসলাম বাসন, সিনিয়র সাংবাদিক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সানরাইজ টুডের সম্পাদক এনাম চৌধুরী, কমিউনিটি ব্যক্তিত্ব বাবলুল হক, সাংবাদিক বদরুদ্দো জামান বাবুল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, প্রবাসীদের দীর্ঘদিনের দাবির মধ্যে অন্যতম হলো ভোটাধিকার নিশ্চিতকরা। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেওতাদের রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ সীমিত। এই অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবেপ্রচার-প্রচারণা চালানো ও সরকারের সঙ্গে ইতিবাচক যোগাযোগ বাড়ানোর আহ্বানজানান তারা।
সভায় প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ভবিষ্যৎ কর্মপন্থা ও পরিকল্পনা নিয়ে একটি খসড়া কর্মসূচিও ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি প্রাণবন্ত আলোচনা এবং গঠনমূলক মতামতের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ উদ্যোগের রূপ নেয়, যা প্রবাসী সমাজে ব্যাপক সাড়া ফেলেছে।

