লন্ডনে শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজ প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২৫
সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থীদের বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ জুলাই (রোববার) লন্ডনের রোউডিং ভ্যালি ক্রিকেট ক্লাবে দিনব্যাপী এই আউটডোর গেট-টুগেদারে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রায় আড়াই শতাধিক প্রাক্তন ছাত্রছাত্রী পরিবারসহ অংশ নেন।
এতে প্রধান অতিথি ছিলেন শাহজালাল জামেয়ার সাবেক ভাইস-প্রিন্সিপাল আব্দুস শাকুর। শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ শরিফ উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ মঞ্জুর হক এবং স্বাগত বক্তব্য রাখেন প্রধান সমন্বয়ক আমির খসরু। অতিথি বক্তা ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব আজমল মাসরুর ও শাব্বির আহমেদ কাউসার। উপস্থিত ছিলেন সাবেক শিক্ষিকা মাহমুদা জাহান সুজি ও শাহিদা নূর।
দিনব্যাপী আয়োজনে ছিল ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট, দড়ি টান, বাচ্চাদের জন্য বাউন্সি ক্যাসল, বারবিকিউ ও রাফেল ড্র। আটটি ব্যাচ দুটি গ্রুপে ভাগ হয়ে ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেয়। ২০০১ ব্যাচ চ্যাম্পিয়ন ও ২০০৭ ব্যাচ রানার্সআপ হয়। টুর্নামেন্ট পরিচালনা করেন জামিল চৌধুরি ও মো. মুক্তাদিজ্জামান। আব্দুস শাকুর বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। এ সময় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। রাফেল ড্রয়ে আল-সাফা ট্রাভেলসের স্পন্সর করা উমরাহ টিকিট জিতে নেন প্রাক্তন ছাত্র আব্দুল ওয়াহিদ।
আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক আমির খসরু জানান, এটি ছিল অ্যালামনাই ইউকে-এর প্রথম আউটডোর অনুষ্ঠান। ভবিষ্যতে আরও বড় পরিসরে মিলনমেলা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দিনব্যাপী আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইয়ামিনুর রহমান রুবেল, গোলাম জিলানি, আহমাদ জাকি আল আদিল, মুহি মিকদাদ, মারুফ রহমান, মুহাম্মদ মঞ্জুর হক, শারমিন আজিজ, রুবা জাহরা ও তাকিয়া সালমা বুসরা। স্পন্সর ছিলেন সাপোর্টিং কেয়ার ও আল-সাফা ট্রাভেলস। সংবাদ বিজ্ঞপ্তি

