|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. চার খলিফার লুটপাটে পিছিয়ে পড়েছে মৌলভীবাজার: এম নাসের রহমান

চার খলিফার লুটপাটে পিছিয়ে পড়েছে মৌলভীবাজার: এম নাসের রহমান


প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২৫

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বলেছেন, গত সাড়ে পনেরো বছরে দেশে গণতান্ত্রিক মূল্যবোধ হারিয়ে গেছে। একসময় যে বড় রাজনৈতিক দল ছিল—আজ তারা কোথায় আছে, তা খুঁজে পাওয়া যায় না। তারা কোন গর্তের ভিতরে, কোন বন-জঙ্গলে আছে, কেউ জানে না।

গত ১৩ জুলাই রোববার রাতে যুক্তরাজ্যের ওল্ডহামে প্রবাসী মৌলভীবাজার জেলার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন ওল্ডহাম বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান কাইয়ুম। ওল্ড হাম স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ মো. রায়হানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির উপদেষ্ঠা অধ্যাপক জাকি মোস্তফা টুটুল, ওল্ডহাম বিএনপি নেতা প্রভাষক মহসিন চৌধুরী, মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি রাজুল জামান,যুক্ত রাজ্য যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিলাদ হোসেন রুবেল, সাবেক সহ প্রচার সম্পাদক শাহিন আহমেদ প্রমুখ। সভায় ওল্ডহাম,ম্যানচেষ্টার,রসডেল বিএনপি যুবদলে ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

নাসের রহমান অভিযোগ করেন, মৌলভীবাজারে গত দেড় দশকে তেমন কোনো উন্নয়ন হয়নি। তিনি বলেন, ২০০৬ সালে বিএনপি সরকারের সময় আমি যে সমস্ত রাস্তাঘাট করে গিয়েছিলাম, সেগুলোর বেশিরভাগই এখনো আগের অবস্থায় পড়ে আছে। গ্রাম গঞ্জের সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সেজন্য মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তিনি আরও বলেন, তারা মৌলভীবাজারে ছিল চার খলিফা—একজন এমপি, একজন পৌরসভা চেয়ারম্যান, একজন জেলা পরিষদ চেয়ারম্যান, এবং একজন উপজেলা চেয়ারম্যান। এরা সবাই রাতের ও ভুয়া ভোটে নির্বাচিত হয়ে চারটি পদ দখল করে লুটপাটে ব্যস্ত ছিল। সারাদেশের আওয়ামী লীগের মতো তারাও লুটপাট করেছে, কিন্তু এ জেলার উন্নয়ন কিছুই হয়নি। এখন চারজনই নেই—লুটপাটে তাদের পকেট বড় হয়েছে, কিন্তু এলাকার অবস্থা বদলায়নি।

প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি যদি আগামী নির্বাচনে ক্ষমতায় আসে, তাহলে উন্নয়ন স্বাভাবিকভাবে ‘অটোমেটিক’ হবে। কাউকে বলতে হবে না, ইনশাআল্লাহ সব কাজ আপনা-আপনি হবে, বলেন তিনি।

তিনি জানান, ২০০৬ সালের মধ্যেই মৌলভীবাজার-রাজনগর অঞ্চলের অনেক বেসিক অবকাঠামো উন্নয়ন কাজ সম্পন্ন করেছিলেন। ইন্টিরিম গভর্মেন্টের উপদেষ্টাদের সাথে কথা বলেছি, নতুন করে শসশেরনগর বিমানবন্দর নির্মাণ কাজ অচিরেই শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রেল যোগাযোগে নতুন উদ্যোগের ইঙ্গিত দিয়ে নাসের রহমান জানান, শ্রীমঙ্গল বাইপাস সড়ক (৬.৫ কিলোমিটার) নির্মাণ প্রকল্পও হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি সিলেট লাইনে ট্রেনের টিকিটের সংকট মোকাবেলায় ও পর্যটকদের জন্য শ্রীমঙ্গল-ঢাকা রুটে শাটল ট্রেন চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। রেলপথ মন্ত্রণালয় ইতোমধ্যে বিষয়টি নিয়ে স্টাডি করছে, ইনশাআল্লাহ দ্রুতই ফল পাওয়া যাবে।

উল্লেখ্য, নাসের রহমান বিএনপি সরকারের সময় মৌলভীবাজার-রাজনগর আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে প্রবাসী এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছেন। সংবাদ বিজ্ঞপ্তি

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top