বড়লেখায় শিক্ষাবিদ আছদ্দর আলীর ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২৫
সিলেট প্রতিনিধি:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর হাইস্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ ও উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহমেদ জোবায়ের লিটনের পিতা আছদ্দর আলী (৯০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গত ১১ জুলাই শুক্রবার রাত সাড়ে ১০টায় তিনি সিলেটস্থ নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি চার ছেলে, এক মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার (১৩ জুলাই) বিকেলে শাহবাজপুর হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে মরহুমের জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে শাহবাজপুর হাইস্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ আছদ্দর আলীর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ, বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এমাদুল ইসলাম, নিজবাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক, উত্তর শাহবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকবর আলী, বর্তমান ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, শাহবাজপুর হাইস্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক আব্দুস সহিদ খান, অধ্যক্ষ আব্দুল বাছিত, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, উত্তর শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হালিম, ডা. সালাম ও অধ্যাপক আব্দুল মোহাইমিন প্রমুখ।

