শিক্ষাবিদ আছদ্দর আলীর মৃত্যুতে শাহবাজপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের শোক
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৫
মৌলভীবাজারের বড়লেখার শাহবাজপুর স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব আছদ্দর আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে শাহবাজপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে।
গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোমিতুর রাজা চৌধুরী, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রহিম ও ট্রেজারার ব্যারিস্টার সালাহ উদ্দিন সুমন বলেন, শাহবাজপুর স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব আছদ্দর আলীর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন প্রকৃত অর্থেই একজন মানুষ গড়ার কারিগর। এলাকার শিক্ষা উন্নয়নে তাঁর অসামান্য অবদানের জন্যে তিনি যুগ যুগ স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর মৃত্যুতে আমরা একজন অভিভাবক, শিক্ষাগুরু ও পথপ্রদর্শককে হারালাম। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন।
উল্লেখ্য, শিক্ষক আলহাজ্ব আছদ্দর আলী শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সিলেটস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি বার্ধ্যকজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সংবাদ বিজ্ঞপ্তি

