অর্থনীতিবিদ ড. আবুল বারকাত গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২৫
দেশ ডেস্ক:: অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আবুল বারকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয়। দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি অভিযান চালিয়ে আবুল বারকাতকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে দুদকে একটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

