|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ‘লন্ডন ঘোষণার বাস্তবায়ন ঐকমত্য কমিশনের প্রতিবেদনে’

‘লন্ডন ঘোষণার বাস্তবায়ন ঐকমত্য কমিশনের প্রতিবেদনে’


প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২৫

দেশ ডেস্ক:: লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে সংস্কারের অগ্রগতি সাপেক্ষে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে যে ঘোষণা দেওয়া হয়েছে, তা ঐকমত্য কমিশনের প্রতিবেদন সাপেক্ষে বাস্তবায়ন করা হবে। কমিশন সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের অগ্রগতি জানালে, সরকার নির্বাচনে সম্ভাব্য সময় ঘোষণা করবে।-খবর সমকাল।

বৃহস্পতিবার ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ও বিশেষ সহকারী মনির হায়দারের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এসব কথা বলেছেন। বৈঠক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। মনির হায়দার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে ঐকমত্য কমিশন ও প্রেস উইং থেকে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। ড. ইউনূস ঐকমত্য কমিশনের সভাপতি। সংবিধান, নির্বাচন, বিচার বিভাগ, জনপ্রশাসন এবং দুদক সংস্কারে কমিশনের ১৬৬ সুপারিশে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য প্রতিষ্ঠায় সংলাপ চলছে। ঐকমত্যের ভিত্তিতে হবে জুলাই সনদ। এতে বলা থাকবে, কীভাবে সংস্কার করা হবে। এতে সই থাকবে দলগুলোর।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত বৈঠক হয়। আলী রীয়াজ সংস্কার এবং সংলাপের অগ্রগতি তুলে ধরেন।

গত ১৩ জুন লন্ডনে ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের যৌথ বিবৃতিতে বলা হয়, ‘সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে।’

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টা বৃহস্পতিবারের বৈঠকে বলেছেন, ‘লন্ডন ঘোষণার বাস্তবায়ন হবে ঐকমত্য কমিশনের প্রতিবেদনে। সংলাপে দলগুলো সংস্কারের সুপারিশে কতটা একমত হয়েছে, এ বিষয়ে প্রতিবেদন দেবে কমিশন। কী কী সুপারিশে ঐকমত্য হয়েছে, তা জানার পর নির্বাচনের দিনক্ষণ জানানো হবে। এর পর নির্বাচন কমিশন ত্রয়োদশ সংসদের ভোটের রোডম্যাপ ঘোষণা করবে।’

দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ১১ দিন সংলাপ হয়েছে। সাংবিধানিক নিয়োগে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা খর্ব করার লক্ষ্যে নিয়োগ কমিটি করার প্রস্তাব করা হয়েছে। এতে বিএনপি রাজি হয়নি। বৃহস্পতিবারের বৈঠক সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টা বলেছেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোয় নিয়োগ কীভাবে হবে, তা সংবিধানে নিশ্চিত করতে হবে। তা না হলে, ভবিষ্যতে যে যার মতো করে নিয়োগ দেবে। এমন করে সংস্কার করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ তা ছুড়ে ফেলতে না পারে।

দ্বিকক্ষের সংসদ গঠনে রাজনৈতিক দলগুলো একমত হলেও, উচ্চকক্ষের সদস্যরা কীভাবে নির্বাচিত হবেন, এ বিষয়ে ঐকমত্য হয়নি। বিএনপি চায়, নিম্নকক্ষের আসনের অনুপাতে উচ্চকক্ষের আসন বণ্টন হবে। জামায়াতে ইসলামী, এনসিপিসহ অধিকাংশ দল চায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে হবে আসন বণ্টন।

বৃহস্পতিবারের বৈঠকে এ বিষয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সংস্কারের সংলাপ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করায়, তিনি তা দেখেন এবং নজর রাখেন। কোন দল কী বলছে, শোনেন। অত্যন্ত সুখের বিষয় রাজনৈতিক নেতারা একসঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করছেন।

বৈঠক সূত্র জানিয়েছে, নারী আসনে সরাসরি নির্বাচন কীভাবে হবে– তা নিশ্চিত করতে বলেছেন প্রধান উপদেষ্টা।

গত বুধবার ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। এ বৈঠক নিয়েও জানতে চান সরকার প্রধান।

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top