|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ৩০তম স্রেব্রেনিৎসা গণহত্যা দিবস উপলক্ষে ইস্ট লন্ডন মসজিদের স্মরণসভা : “ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে”

৩০তম স্রেব্রেনিৎসা গণহত্যা দিবস উপলক্ষে ইস্ট লন্ডন মসজিদের স্মরণসভা : “ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে”


প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০২৫

লন্ডন, ৯ জুলাই ২০২৫: বসনিয়ার স্রেব্রেনিৎসা গণহত্যার ৩০তম বর্ষপূর্তি উপলক্ষে ইস্ট লন্ডন মসজিদের উদ্যোগে এক হৃদয়স্পর্শী স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে । মানবাধিকারকর্মী, গবেষক, ধর্মীয় নেতা, সাংবাদিক ও কমিউনিটির বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় ইউরোপীয় ইতিহাসের এই অন্ধকার অধ্যায়টি নিয়ে আলোচনা করেন বক্তারা । তাঁরা বলেন, আমাদের কাছে কোনো গ্যারান্টি নেই যে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না। তাই সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে।
৮ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় লন্ডন মুসলিম সেন্টারে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। ইস্ট লন্ডন মসজিদের প্রধান নির্বাহী কর্মকর্তা জুনায়েদ আহমদের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন এমসিবি’র সেক্রেটারি জেনারেল ড. মোহাম্মদ ওয়াজিদ আখতার, বসনিয়ান কমিউনিটি বার্মিংহ্যামের প্রাক্তণ ইমাম মেরসাদ ক্র্নিজ, রানিমিড ট্রাস্টের সিইও শাবনা বেগম ও ইস্ট লন্ডন মসজিদের ট্রাস্টি ড. আব্দুল্লাহ ফলিক।
এছাড়াও যুক্তরাজ্যে নিযুক্ত বসনিয়ান রাষ্ট্রদূত ওসমান টপকাগিচ এবং বসনিয়া-হার্জেগোভিনার গ্র্যান্ড মুফতি শায়খ হুসেইন কভাজোভিচ ভিডিও বার্তায় বক্তব্য রাখেন। স্রেব্রেনিৎসা থেকে কথা বলেন, আই.সি.এম.পি-এর মহাপরিচালক ক্যাথরিন বম্বার্গার । তিনি বলেন, ৪০ হাজারের বেশি মানুষ নিখোঁজ হয়েছিলেন। তাঁর সংস্থা ইতোমধ্যে ৯০ শতাংশেরও বেশি মৃতদেহ শনাক্ত করেছে। তিনি জানান, কিভাবে মানুষের মরদেহ টুকরো টুকরো করে বিচ্ছিন্নভাবে গণকবরে ছড়িয়ে রাখা হয়েছিলো, অনেক সময় এক ব্যক্তির দেহাবশেষ পাঁচটি ভিন্ন জায়গায় পাওয়া যায়।
বার্মিংহামে বসনিয়ান কমিউনিটির প্রাক্তণ ইমাম মেরসাদ ক্র্নিজ বলেন, আমাকে একজন জিজ্ঞাসা করলেন, আমরা কি ক্ষমা করে দিতে প্রস্তুত? কিন্তু সমস্যা হচ্ছে, কেউতো ক্ষমা করে দেওয়ার জন্য বলছে না। কেউ যদি ক্ষমা পেতে চায়, তাহলে তাকে তো ক্ষমা চাইতে হবে এবং ভুল স্বীকার করতে হবে । বরং বসনিয়ায় এখনও যুদ্ধ অপরাধীরা মানুষের বাহবা পাচ্ছে, তারা হিরো হিসেবে স্বীকৃতি পাচ্ছে । যদিও বসনিয়া এখন ভ্রমণকারিদের জন্য নিরাপদ দেশ। কিন্ত রাজনৈতিক অবস্থা এখনও অনেক জটিল । দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের কোনো গ্যারান্টি নেই যে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে- এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা কখনোনা ভাবিনা, এমন ঘটনা আবারও ঘটুক । আমাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আমরা জানি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে।

এমসিবি’র সেক্রেটারি জেনারেল ড. মোহাম্মদ ওয়াজিদ আখতার বলেন, গণহত্যা এখনও শেষ হয়নি। তা শেষ হয়নি, সেই মায়েদের জন্য যারা এখনও তাদের সন্তানদের খুঁজছেন, সেই ধর্ষণের সন্তানের জন্য, সেই বিধবাদের জন্য। আমি যখন বড় হচ্ছিলাম, তখন স্রেব্রেনিৎসা দেখেছি- আজ আমার সন্তানরা গাজায় গণহত্যা দেখছে।

জুনায়েদ আহমদ বলেন, “স্রেব্রেনিৎসা গণহত্যার তিন দশক পূর্তি আমাদের মনে করিয়ে দেয় ঘৃণা, ইসলামোফোবিয়া এবং নীরবতার মারাত্মক পরিণতি । ‘আর কখনও না’-এই শব্দগুলো কেবল প্রতিশ্রুতি নয়, এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের একটি নৈতিক দায়িত্ব।
রানিমিড ট্রাস্টের সিইও শাবনা বেগম বলেন, “বসনিয়ায় যে ঘৃণা তৈরি করে মানুষকে হত্যার দিকে নিয়ে যাওয়া হয়েছিল, তা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছিল — যেমনটা এখন গাজায় মুসলমানদের অমানবিক করার মাধ্যমে হচ্ছে। তিনি যুক্তরাজ্যে ইসলামোফোবিয়ার সাথে গাজার নির্যাতনের স্পষ্ট যোগসূত্র স্থাপন করেন

ড. আব্দুল্লাহ ফালিক বলেন, বসনিয়ার পুরুষ ও শিশুদের হত্যা করা হয়েছিল, কারণ তারা মুসলমান ছিল । এই সত্যকে কখনও হালকা করে দেখার সুযোগ নেই। তিনি আরো বলেন, গণহত্যার দশটি ধাপের শেষ ধাপ হচ্ছে অস্বীকার করা। ইতিহাসকে ভুলে যাওয়া কিংবা হালকা করে দেখা মানে সেই অপরাধকে বৈধতা দেওয়া। তিনি স্মরণ করিয়ে দেন যে, সত্য বলার ও মনে রাখার দায়িত্ব এখন আমাদের হাতে।
যুক্তরাজ্যে নিযুক্ত বসনিয়ান রাষ্ট্রদূত উসমান টপচাগিচ এ ধরনের স্মৃতিচারণ সভা আয়োজনের গুরুত্ব তুলে ধরে বলেন এটা মানুষকে আরোগ্য লাভে সহায়তা করে থাকে।

বসনিয়া-হার্জেগোভিনার গ্র্যান্ড মুফতি শায়খ হুসেইন কভাজোভি যুক্তরাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জাতিসংঘে স্রেব্রেনিৎসা গণহত্যা স্বীকৃতি দেওয়ার পক্ষে সমর্থন দেওয়ার জন্য।

উল্লেখ্য, ১৯৯৫ সালের ১১ জুলাই বসনিয়ার স্রেব্রেনিৎসায় সার্ব সেনাবাহিনী ৮ হাজারের বেশি পুরুষ ও শিশুকে নির্মমভাবে হত্যা করে । গত বছরের শুরুতে জাতিসংঘ এই হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে । এই গণহত্যা দিবসকে ইস্ট লন্ডন মস্ক দীর্ঘদিন যাবত স্মরণ করে আসছে। গণহত্যা সংঘটিত হওয়ার পর থেকে প্রতিবছর গণকবর দেওয়া মানুষের কংকাল সংগ্রহ করে তা শনাক্ত করে জানাজা দাফন করার কার্যক্রম চলে আসছে । সংবাদ বিজ্ঞপ্তি

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top