অক্সফোর্ডে বাংলাদেশি যুবকদের উদ্যোগে অক্সফোর্ড স্ট্রাইকার্স ক্রিকেট ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২৫
অক্সফোর্ডে প্রবাসী বাংলাদেশি যুবকদের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অক্সফোর্ড স্ট্রাইকার্স ক্রিকেট ক্লাব। সম্প্রতি এক মনোমুগ্ধকর আয়োজনে ক্লাবের পরিচিতি, জার্সি উন্মোচন এবং সদস্য পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন ক্লাবের সদস্য ফারহান হুসাইন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের ডিরেক্টর আহমেদ তাহসিন।
উদ্বোধনী বক্তব্য দেন ক্লাবের ডিরেক্টর জাকারিয়া হুসাইন ও সদস্য ইউসুফ হুসাইন। তাঁরা ক্লাবের ভিশন ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত কমিউনিটি নেতা আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব স্যাম আল সামাদ, উইটনি কাউন্সিলর আব্দুল মুবিন, এবং অক্সফোর্ড ইস্টের এমপি প্রার্থী আমির স্টিভ আলী।
এছাড়াও অনুষ্ঠানে ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ লোকমান, আবদুল্লাহ, আল-আমিন, রাজু, রিদওয়ান, ইকবাল, মাহবুব, হুমায়ুন, লুৎফুর, রিয়াজ, সাদিকুল সহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা আশা করি, অক্সফোর্ড স্ট্রাইকার্স ক্রিকেট ক্লাব শুধু খেলার মাঠেই নয়, সমাজে ঐক্য, শক্তি ও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠবে। সংবাদ বিজ্ঞপ্তি

