|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ইলিয়াস আলী ফিরবেন, প্রত্যাশা বিএনপি নেতা মালিকের

ইলিয়াস আলী ফিরবেন, প্রত্যাশা বিএনপি নেতা মালিকের

প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০২৫

দেশ ডেস্ক:: যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক বলেছেন, “আমরা চাই ভবিষ্যতে যেন আবার ‘আয়নাঘর’ নামক অপশাসন ফিরে না আসে। যারা এর পেছনে ছিলেন তাদের বিচার চাই।”

শুক্রবার (৪ জুলাই) রাতে নগরের দক্ষিণ সুরমায় নিজ বাসভবনে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি চৌধুরী আলম ও ইলিয়াস আলীসহ যারা গুম হয়েছেন তারা ফিরে আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

এম এ মালিক বলেন, ‘সাংবাদিকতাকে আমরা এমন এক শক্তিশালী মাধ্যম হিসেবে দেখতে চাই, যা নিউক্লিয়াস থেকেও বেশি শক্তিধর। আপনারা যেভাবে শব্দ আর লেখার মাধ্যমে সত্য তুলে ধরেন, তাতে জাতি গঠনে বিশাল অবদান রাখতে পারেন।’

আয়নাঘর নামের অপশাসন আর যাতে না ফিরে সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের দেশে বহু মানুষ ক্রসফায়ারে নিহত হয়েছেন, এখনো রামপাল, সমুদ্রবন্দর ও করিডর আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা চাই, ভবিষ্যতে যেন আবার ‘আয়নাঘর’ নামক অপশাসন ফিরে না আসে, আর যারা এর পেছনে ছিলেন, তাদের বিচার হোক।”
ইলিয়াস আলী ফিরবেন, এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘চৌধুরী আলম, ইলিয়াস আলীসহ যারা গুম হয়েছেন, তারা যেন ফিরে আসেন—এটাই আমাদের কামনা। আমি বিশ্বাস করি, আপনাদের কলম ও ক্যামেরার শক্তিতে এই গুম হওয়া মানুষগুলোও ফিরে আসতে পারেন।’

তরুণ প্রজন্ম ফেব্রুয়ারিতেই প্রথমবার ভোট দিতে পারবে জানিয়ে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন হবে। এই নির্বাচনের মাধ্যমে দেশের তরুণ প্রজন্ম, যারা গত ১৫ বছর ধরে ভোট দিতে পারেনি, এবার ভোটের অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘এই নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিত করতে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদের সফলতা কামনা করি। আর আপনারা যদি কখনো আমাকে আপনাদের সংবাদপত্রের কাজে ব্যবহার করতে চান, আমি কৃতজ্ঞচিত্তে সাড়া দেব। কারণ আমি এক লাখ মানুষের সামনে কথা বলতে পারি, কিন্তু একটি সংবাদপত্রের মাধ্যমে সেই কথা কোটি কোটি মানুষের কাছে পৌঁছাতে পারে।’

সাংবাদিকরা জাতির জন্য অমূল্য সম্পদ মন্তব্য করে তিনি বলেন, ‘অনেক রাজনীতিবিদ গণমাধ্যমের সহায়তায় পরিচিতি পেয়েছেন।

আবার যারা দুর্নীতিগ্রস্ত, তাদের মুখোশও সাংবাদিকদের কারণেই উন্মোচিত হয়েছে। সত্যিকার ভালো মানুষদের পাশে দাঁড়ালে আপনারাই পারেন তাদের উচ্চতায় নিয়ে যেতে।’

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top