|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. শমশেরনগর হাসপাতালের প্রথম ধাপের কাজ সম্পন্ন

শমশেরনগর হাসপাতালের প্রথম ধাপের কাজ সম্পন্ন


প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২৫

দ্রুততম সময়ে শমশেরনগর হাসপাতালের প্রথম ধাপের নির্মাণকাজ সম্পন্ন করে সেবার কার্যক্রম শুরু করায় উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভূয়সী প্রশংসা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনরা।

গত রোববার পূর্ব লন্ডনের বেথনাল গ্রীনের একটি রেস্টুরেন্টে নর্থ ইস্ট মেডিকেল কলেজ সিলেটের অধ্যাপক ও প্রসূতি স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. রাবেয়া বেগমের সম্মানে এক অনুষ্ঠানে এই প্রশংসা ব্যক্ত করেন বক্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শমশেরনগর হাসপাতালের নির্বাহী কমিটির সভাপতি মন্ডলির সদস্য কে এম জিল্লুল হক এবং সঞ্চালনায় ছিলেন আলাউর রহমান খান শাহীন।

অনুষ্ঠানে শমশেরনগর হাসপাতালের বর্তমান অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন শমশেরনগর হাসপাতাল ইউ কে কমিউনিটির সিনিয়র সহ সভাপতি ব্যাঙ্কার সৈয়দ সুহেল আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সাবেক সভাপতি শাহগীর বক্ত ফারুক, বিশিষ্ট কমিউনিটি নেতা সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও বি বি সি সি আই এর সাবেক সভাপতি সাঈদুর রহমান রেনু, সানরাইজ স্পাট্রাম রেডিওর প্রতিষ্ঠাতা ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের কার্যনির্বাহী সদস্য মিসবা জামাল, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার কাউন্সিলর জাহেদ চৌধুরী এবং কমিউনিটি নেতা শরিফুজ্জামান তপন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. রাবেয়া বেগম বলেন, প্রয়োজনের তুলনায় দেশে চিকিৎসক সংকট প্রকট, যার ফলে ডাক্তারদের নিরলস পরিশ্রম করতে হচ্ছে। শমশেরনগর হাসপাতাল এ সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি হাসপাতালের সার্বিক সহযোগিতায় প্রতিশ্রুতিবদ্ধ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটির আন্তর্জাতিক সমন্বয়ক ময়নুল ইসলাম খান, ডা. মামুনুর রশিদ, হাসপাতালের জমিদাতা সারওয়ার জামান রানা, বিশিষ্ট কমিউনিটি নেতা ফখর উদ্দিন চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট ও হাসপাতালের দাতা জুয়েল তরফদার, দাতা সদস?্য কুতুব আলী, কমিউনিটি এক্টভিস্ট এ বি সিদ্দিক তুহিন, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল করিম নিপু, লন্ডন বাংলা প্রেসক্লাবের ইভেন্ট এন্ড ফেসিলিটিস সেক্রেটারি সাংবাদিক রুপী আমিন, শমশেরনগর হাসপাতাল ইউ কে কমিউনিটির জয়েন্ট সেক্রেটারি আব্দুল মোতালেব লিটন, নতুন দিন পএিকার পরিচালক সাংবাদিক পলি রহমান, কমিউনিটি এক্টিভিস্ট কবি হাফসা ইসলাম, কমিউনিটি নেতা আব্দুর রউফ এবং শমশেরনগর হাসপাতাল ইউ কে কমিউনিটির ট্রেজারার মোস্তাক আহমেদ।

অনুষ্ঠানে অসুস্থতার কারণে উপস্থিত থাকতে না পারলেও ইউকে কমিটির সভাপতি সৈয়দ মাসুম ও সাধারণ সম্পাদক শওকত চৌধুরী দেশের অবস্থান থেকে লিখিত বক্তব্য পাঠান।

বক্তারা বলেন, প্রবাসী দাতাদের উদারতা ও চেতনা ছাড়া শমশেরনগর হাসপাতালের মতো একটি আধুনিক চিকিৎসাকেন্দ্র বাস্তবায়ন সম্ভব হতো না। হাসপাতাল ইতোমধ্যেই সেবা কার্যক্রম শুরু করেছে এবং গরীব-দুঃস্থ রোগীদের জন্য উন্নত চিকিৎসা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ।
তাঁরা বলেন, শুধু একটি হাসপাতাল নয় এটি প্রবাসী বাঙালিদের ভালবাসা, দায়বদ্ধতা এবং দেশের মানুষের প্রতি তাদের অবিচল প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ। বক্তারা হাসপাতালের দানকারীদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানান এবং ভবিষ্যতে আরও সহযোগিতার আহ্বান জানান।
সভায় আরো উপস্থিত ছিলেন ডাঃ হাফিজ ,ডাঃ ফাতেমা ,ডাঃ হাসনাত , কে এম নুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে শমশেরনগর হাসপাতাল কমিটি কমিউনিটি ইউ কে’র পক্ষ থেকে ডা. রাবেয়া বেগমকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top