|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. নর্থাম্পটনে লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশ শাখার নতুন কমিটি গঠন

নর্থাম্পটনে লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশ শাখার নতুন কমিটি গঠন

প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২৫

ব্রিটেনের নর্থাম্পটন সাউথ আসনের লেবার পার্টির এমপি মাইকি রিডার বলেছেন, ব্রিটেনের রাজনীতিতে ব্রিটিশ বাংলাদেশিরা নানা অবদান রেখে যাচ্ছেন। ব্রিটিশ বাংলাদেশিদের কাছ থেকে আমরা সবসময় সমর্থন পেয়ে যাচ্ছি। ভবিষ্যতেও তারা আমাদেরকে সহযোগিতা করবে। আমরা চাই ব্রিটিশ বাংলাদেশি তরুণরা লেবার পার্টির রাজনীতিতে যোগ দিয়ে জনগণের সেবায় এগিয়ে আসুক। তিনি লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশ নর্থাম্পটন শাখার নতুন কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, এ কমিটির মাধ্যমে তারা জনগণের সেবা করে লেবার পার্টিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

মাইকি রিডার এমপি রবিবার লাসান রেস্টুরেন্টে লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশ নর্থাম্পটন শাখার নতুন কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। নতুন কমিটির নাম ঘোষণা করেন লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশের সেক্রেটারি নিউহামের কাউন্সিলর সৈয়দ বাশার। কাউন্সিলর এনামুল হককে চেয়ারম্যান, সাবেক মেয়র কাউন্সিলর রুফিয়া আশরাফকে সেক্রেটারি, সলিসিটর জাবির মিয়া জেপিকে সিনিয়র ভাইস চেয়ারম্যান ও আব্দুল আলিকে কোষাধক্ষ্য করে ১৬ সদস্য বিশিষ্ট লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশ নর্থাম্পটন শাখার নতুন কমিটি গঠন করা হয়।

সংগঠনের নবনির্বাচিত চেয়ারম্যান কাউন্সিলর এনামুল হকের সভাপতিত্বে ও সিনিয়র ভাইস চেয়ারম্যান সলিসিটর জাবির মিয়া জেপির পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী কাউন্সিলর সালি ক্যাবল, কাউন্সিলর তুরন মিয়া, কাউন্সিলর রিতা বেগম, কাউন্সিলর মুনা কালি, আব্দুল আলি, হেকিম আলি মনসুর, মতল্লি মখন খান ও বিসিএ’র চিফ ট্রেজারার টিপু রহমান প্রমুখ।
ক্বারী মাওলানা হাফিজ আবু বকরের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সবশেষে শেফ সেলিম আহমেদের মজার রান্নায় খাবার পরিবেশন করা হয়।

কেক কাটার মাধ্যমে লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশ নর্থাম্পটন শাখার কমিটি প্রথমবারের মতো আত্মপ্রকাশ করেছে। কমিটিতে কাউন্সিলর এনামুল হককে চেয়ারম্যান, কাউন্সিলর রুফিয়া আশরাফকে সেক্রেটারি, কাউন্সিলর তুরন মিয়াকে জয়েন্ট সেক্রেটারি, সলিসিটর জাবির মিয়া জেপিকে সিনিয়র ভাইস চেয়ারম্যান ও আব্দুল আলিকে কোষাধক্ষ্য করে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশ নর্থাম্পটন শাখার নতুন কমিটির অন্যান্যরা হচ্ছেন ভাইস চেয়ারম্যান হেকিম আলি মনসুর, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার প্যারিস কাউন্সিলর সৈয়দ মামুন আলী, মেম্বারশিপ সেক্রেটারি খালেদুর রহমান খালেদ, ক্যাম্পেইন অফিসার বুরহান উদ্দিন, ওম্যান্স অফিসার তাসনিম মিয়া, ইয়ুথ অফিসার জাহাঙ্গীর আলম। সদস্য রুবিনা চৌধুরী, তারেউ মিয়া, আব্দুল কাদির, গিয়াস উদ্দিন ও বাদশা মিয়া। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top