|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. জুলাই গণঅভ্যুত্থান ছিল নব্য ফেরাউনের বিরুদ্ধে গণবিস্ফোরণ : জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে

জুলাই গণঅভ্যুত্থান ছিল নব্য ফেরাউনের বিরুদ্ধে গণবিস্ফোরণ : জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে

প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০২৫

জুলাই মাস বাংলাদেশের ইতিহাসে রক্তাক্ত অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে-এমন মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি ড. মাওলানা শুয়াইব আহমদ ও সেক্রেটারি জেনারেল মাওলানা সৈয়দ নাঈম আহমদ।

গত বুধবার (২ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তারা বলেন, ২০২৪ সালের জুলাইয়ের শুরুতে দেশের ছাত্র সমাজ ন্যায্য অধিকার, বিশেষ করে চাকরিতে কোটা বাতিলের দাবিতে রাজপথে নামলে সরকারের নির্দেশে পুলিশ বাহিনী গুলি চালিয়ে বহু ছাত্রকে শহীদ করে। এই গণঅভ্যুত্থান এক মাসের নয়, বরং দীর্ঘ ১৬ বছরের জুলুম, শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে কোটি মানুষের ক্ষোভ আর বঞ্চনার ফসল।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, নব্য ফেরাউন ও তার দল দেশকে শুধুমাত্র নিজেদের সম্পত্তি মনে করত। বিরোধী মত ও ইসলামপন্থীদের প্রতি তাদের বৈরিতা নতুন নয়। মুক্তিযুদ্ধের চেতনার নামে জাতিকে বিভক্ত করে তারা ইসলামপন্থীদের দেশবিরোধী আখ্যা দিতে চেয়েছে। ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে ইসলামপন্থী আলেম-ওলামা ও হাফেজদের ওপর নির্মম হামলার ঘটনা সেই নিপীড়নের চরম উদাহরণ। সেদিন রাতেই শুরু হয়েছিল এক দীর্ঘ প্রতিরোধের ইতিহাস, যার চূড়ান্ত রূপ হলো ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান।

নেতৃদ্বয় বলেন, ২০১৩ সালে যেমন ইসলামপন্থীরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তেমনি ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতা জীবন উৎসর্গ করে নব্য ফেরাউনের কবল থেকে দেশকে মুক্ত করেছে

তারা আরও বলেন, জুলাই হলো আত্মত্যাগ আর শহীদের রক্তের ইতিহাস। এই সংগ্রাম আমাদের জন্য অনন্তকাল প্রেরণার উৎস হয়ে থাকবে। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি সেই সব শহীদদের, যাদের কোরবানির বিনিময়ে ইনশাআল্লাহ একদিন ইনসাফভিত্তিক ইসলামি বাংলাদেশ গড়ে উঠবে।

বিবৃতিতে ইউকে জমিয়ত নেতৃবৃন্দ জানান, দীর্ঘ ১৬ বছর ধরে চলা নিপীড়নের বিরুদ্ধে হেফাজতে ইসলামসহ সব ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ ছিলেন। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও ইউকে শাখা সব ন্যায়সঙ্গত আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে। বহুবার নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় জড়িয়ে জেলে নেওয়া হলেও আপোষহীন লড়াইয়ে শেষ পর্যন্ত নব্য ফেরাউনকে পরাজিত করা সম্ভব হয়েছে।

নেতৃদ্বয় দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামি চেতনা রক্ষায় সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। অন্যথায়, জুলুম-ফ্যাসিবাদের চক্র আবার ফিরে আসবে। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top