|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. এসপায়ার পার্টি টাওয়ার হ্যামলেটস শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এসপায়ার পার্টি টাওয়ার হ্যামলেটস শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০২৫

বৃটেনে নিবন্ধিত রাজনৈতিক দল এসপায়ার পার্টি টাওয়ার হ্যামলেটস শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ জুন বুধবার, পূর্ব লন্ডনের পপলার এলাকার একটি কমিউনিটি সেন্টারে এই সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান কে এম আবু তাহের চৌধুরী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিসেস শেনালী মিয়া। সভার প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি মেয়র কাউন্সিলার মাইয়ুম মিয়া তালুকদার ও স্পিকার কাউন্সিলার সুলুক আহমদ।

সভায় সাধারণ সম্পাদক মিসেস শেনালী মিয়া সাংগঠনিক রিপোর্ট এবং আর্থিক রিপোর্ট উপস্থাপন করেন সৈয়দ হাসান আব্দুল্লাহ তারেক। আলোচনায় অংশ নেন কাউন্সিলার আব্দুল মান্নান নজরুল, একাউন্টেন্ট নাসির উদ্দিন, কাউন্সিলার গোলাম কিবরিয়া চৌধুরী, সাঈদ আহমদ, সাবিনা আক্তার, হাজী মোহাম্মদ হাবিব, কাউন্সিলার বদরুল চৌধুরী, ইকবাল হোসেন, বেলাল উদ্দিন, শফিকুর রহমান, ব‍্যারিস্টার মোস্তাক আহমদ, ব‍্যারিস্টার নুরুল গাফফার, কাউন্সিলার আহমেদুল কবির, কবির আহমদ, হারুন মিয়া, আমিন রহমান, সৈয়দ সফর আলী প্রমুখ।

সভায় উত্থাপিত সাংগঠনিক ও আর্থিক রিপোর্ট সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। আলোচনায় গাজায় ফিলিস্তিনিদের উপর গণহত্যা ও ইরানে হামলার তীব্র নিন্দা জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র লুৎফুর রহমান বলেন, এসপায়ার পার্টি গত তিন বছরে নির্বাচনী ইশতেহারের ৯০% প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে। হাউজিং সমস্যার সমাধানে ৫ হাজার নতুন বাড়ি ডেলিভারি দেওয়া হবে। খুব শিগগিরই বাংলা স্কুল চালু হচ্ছে। নির্বাচনী ওয়াদার বাইরেও মানুষের কল্যাণে নানা উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে। তিনি সকল কাউন্সিলার, স্বেচ্ছাসেবক ও সদস্যদের একযোগে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে কে এম আবু তাহের চৌধুরী বলেন, এসপায়ার পার্টি দিন দিন শক্তিশালী হচ্ছে। ইতিমধ্যেই পার্টির নেতৃত্বাধীন কাউন্সিল জনকল্যাণে উল্লেখযোগ্য অবদান রাখছে, যা কেন্দ্রীয় সরকার কর্তৃকও প্রশংসিত হয়েছে। তিনি ফ্রি সুইমিং, ফ্রি স্কুল মিল, ফ্রি হোম কেয়ার সার্ভিস, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধীদের জন্য মেয়রের বিশেষ গ্রান্ট, ৫টি রেসিডেন্ট হাব, নতুন ইয়ুথ সেন্টার চালু, নতুন বাড়ি নির্মাণ, ড্রাগ প্রতিরোধে বিশেষ ব্যবস্থা, স্থানীয় পার্কের উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষায় এনফোর্সমেন্ট অফিসার ও অতিরিক্ত পুলিশ নিয়োগের কথা তুলে ধরেন। তিনি আগামী কাউন্সিল নির্বাচনে এসপায়ার পার্টির বিজয়ের জন্য সবাইকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top