গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্ট ইউকের দিনব্যাপী শিক্ষা সফর সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০২৫
গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্ট ইউকের উদ্যোগে ট্রাস্টের সদস্যদের নিয়ে দিনব্যাপী শিক্ষা সফর গত ২৯ জুন রোববার সফলভাবে সম্পন্ন হয়েছে।
শিক্ষা সফরে সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান সলিসিটার কাওসার হোসেন কুরেশি। পুরো সফর পরিচালনা করেন ট্রাস্টের জেনারেল সেক্রেটারি মুহিবুল হক এবং ট্রেজারার মু. আব্দুল আলী।
দিনব্যাপী এ সফরে প্রাকৃতিক দৃশ্য অবলোকন, গ্রেট ইয়ারমাউথ বিচ ভ্রমণ, খেলাধুলা, ইসলামী সংগীত পরিবেশন, কৌতুক, কবিতা আবৃতি, নসিহা ও দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
সফরের শেষাংশে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে দিনটির আনুষ্ঠানিক কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়। যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে এ শিক্ষা সফরে অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি

