হাফিজ আব্দুল কাদিরকে ছাতক-দোয়ারা আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০২৫
যুক্তরাজ্যপ্রবাসী খেলাফত মজলিস নেতা, বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ আব্দুল কাদিরকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা করা হয়েছে।
গত ২৮ জুন শনিবার ছাতক উপজেলা, ছাতক পৌরসভা ও দোয়ারা উপজেলা খেলাফত মজলিসের যৌথ উদ্যোগে ছাতক খেলাফত মসজলিশ কার্যালয়ে অনুষ্ঠিত এক পরামর্শ সভায় তাঁকে প্রার্থী ঘোষণা করা হয় ।
সভায় আগামী সংসদ নির্বাচনে ছাতক ও দোয়ারা আসনে সন্ত্রাস, চাঁদাবাজি, জলাবদ্ধতা, যানজট, মাদক, দুর্নীতি প্রতিরোধ এবং পরিকল্পিত আধুনিক, উন্নয়নশীল ছাতক ও দোয়ারা উপজেলা গঠনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।
খেলাফত মজলিস ছাতক পৌর শাখার সভাপতি মাওলানা জহির আহমদের সভাপতিত্বে ও দোয়ারা উপজেলা সেক্রেটারি মাওলানা জাকির হুসাইন সাঈদের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচনী পরামর্শ সভায় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় ইনচার্জ অধ্যক্ষ আব্দুল হান্নান, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি শায়খ মাওলানা ইমাম উদ্দিন, সহ সভাপতি মাওলানা সদরুল আমীন, জেলা সেক্রেটারি মাওলানা আখতার হুসাইন, সহ সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আখতার হুসাইন আতিক, জেলা সমাজ কল্যাণ সম্পাদক কামরুল ইসলাম, ইসলামী যুব মজলিস সুনামগঞ্জ জেলার সভাপতি মুশাহিদ আলী, ইসলামি ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সেক্রেটারি জুবায়ের নাবিল, দোয়ারা উপজেলা সভাপতি মাওলানা মইনুল ইসলাম, ছাতক উপজেলা সেক্রেটারি মাওলানা জসিম উদ্দিন, ছাতক পৌর সেক্রেটারি কে এম সুলাইমান আহমদ তালুকদার, ছাতক উপজেলা সহ সভাপতি হাফিজ মাওলানা ইয়াহইয়া খান মাহবুব, হাফিজ আজিজুল হক, দোয়ারা উপজেলা সহ সভাপতি মাওলানা কামরু ইসলাম, ছাতক পৌর সহ সেক্রেটারি হাফিজ মাওলানা উমায়রুল ইসলাম, হাফিজ সিদ্দিকুর রহমান, দোয়ারা উপজেলা সহ সেক্রেটারি মাওলানা নূর আহমদ, পৌর প্রচার সম্পাদক সাংবাদিক সাকির আমিন, মাওলানা আসআদ আহমদ, হাফিজ শাহিন আহমদ, হাফিজ ফখরুল আমীন, আবুল হুসেন ইনুসহ ছাতক উপজেলা ও পৌর শাখা এবং দোয়ারা উপজেলার বিভিন্নস্তরের দায়িত্বশীলগণ।
উল্লেখ্য, হাফেজ আব্দুল কাদির যুক্তরাজ্য খেলাফত মজলিসের নির্বাহী সদস্য, হেফাজতে ইসলাম লন্ডন মহানগরীর সহ-সভাপতি, সুনামগঞ্জ জেলা ছাত্র মজলিসের সাবেক সভাপতি। তিনি পূর্ব লন্ডনের বারাকা মানি ট্রান্সফার কোম্পানীর ডাইরেক্টর। এর আগে তিনি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন । সংবাদ বিজ্ঞপ্তি

