|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বৃটেনের কার্ডিফে বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল : স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলা

বৃটেনের কার্ডিফে বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল : স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলা

প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৫

বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফে গত ১৪ ও ১৫ জুন দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে তৃতীয় বার্ষিক বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল ২০২৫। কার্ডিফ বে ওয়েলস মেলোনিয়াম সেন্টারে আয়োজিত এই উৎসব ছিলো মুসলিম খাবার, সংস্কৃতি ও সম্প্রীতির এক অনন্য মিলনমেলা।

উৎসবটি মূলত মুসলিম জনগোষ্ঠীর জীবনযাত্রা ও সংস্কৃতিকে সর্বসাধারণের সামনে তুলে ধরতে আয়োজন করা হয়। এবারও বৃটেনের বিভিন্ন শহর থেকে প্রচুর দর্শনার্থী এতে অংশগ্রহণ করেন, যা একটি সফল ও জমজমাট পরিবেশের সৃষ্টি করে।

আয়োজক ওয়েলস বাংলাদেশ ইয়ুথ সোসাইটির কো-অর্ডিনেটর এবং বৃটেনে বেড়ে উঠা নবপ্রজন্মের প্রতিনিধি সাজ হারিছ বলেন, এই উৎসব শুধু খাবারের স্বাদ উপভোগের জায়গা নয়, বরং সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

আগামী বছরও এই আয়োজন অব্যাহত থাকবে বলে আয়োজকরা প্রত্যাশা প্রকাশ করেন।

ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও ওয়েলস বাংলা নিউজের সম্পাদক কমিউনিটি লিডার ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর বলেন, বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল শুধুমাত্র বাংলাদেশি ও মুসলিম কমিউনিটির জন্য নয়, এটি সকল ধর্ম ও সংস্কৃতির মানুষকে একত্রিত করার একটি দারুণ সুযোগ তৈরি করেছে। এই উৎসব একটি প্রাণের বন্ধন গড়ে তোলে, যা ভবিষ্যতেও সবার সহযোগিতা ও অংশগ্রহণে আরও শক্তিশালী হবে।

উল্লেখ্য, বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল বৃটেনের কার্ডিফে একটি বার্ষিক খাদ্য উৎসব, যেখানে স্থানীয় ও আন্তর্জাতিক হালাল রেস্তোরাঁ, ফুড ট্রাক এবং শেফদের তৈরি সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। এই ইভেন্টে অংশগ্রহণকারীরা বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি, আরবি, তুর্কি, দক্ষিণ এশীয়, উত্তর আফ্রিকান এবং কানাডিয়ান ফিউজনসহ বিভিন্ন সংস্কৃতির হালাল খাবারের স্বাদ উপভোগ করেন।

এছাড়াও ফেস্টিভ্যাল জুড়ে থাকে বিভিন্ন রকমারী স্টল, পারিবারিক বন্ধন বাড়ানোর সুযোগ, শিশুদের জন্য গেমস ও ক্রিয়েটিভ ওয়ার্কশপ, হস্তশিল্প ও ইসলামিক ক্যালিগ্রাফির প্রদর্শনী। অনুষ্ঠানটি দান ও স্থানীয় চ্যারিটিকে সমর্থন করে এবং মাঝে মাঝে ফুড ড্রাইভ বা অনাথ আশ্রমের জন্য তহবিল সংগ্রহের কাজেও এগিয়ে আসে।

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top