লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের ঈদ পুনর্মিলনী সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৫
বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ জুন রবিবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারের হলরুমে অনুষ্ঠিত হয়।
এতে শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আল আমীন ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া, মাওলানা নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী, সাংগঠনিক সম্পাদক হাফিজ মন্জুরুল হক, বায়তুলমাল সম্পাদক ইমাম মাওলানা আবুল কালাম আজাদ, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শাখার সহ-সভাপতি মাওলানা মুহিউদ্দীন খান, মুফতী মাশহুদুর রহমান, আলহাজ্ব সৈয়দ কবি রফিকুল হক, সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল মুহাইমিন সুন্নাহ, মাওলানা মাছুম আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা আহবাবুর রহমান, বায়তুলমাল সম্পাদক হাফিজ শরিফ উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুছা আহমদ চৌধুরী, প্রচার সম্পাদক মাওলানা নাঈম আহমদ, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব শাহ জাহান সিরাজ, নির্বাহী সদস্য আলহাজ্ব আহমদ আলী, আলহাজ্ব তাজ উদ্দীন, মুহাম্মদ জাবির আহমদ প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, যে কোনো মূল্যে ফ্যাসিবাদবিরোধী ঐক্য আমাদের ধরে রাখতে হবে। দেশ ও বিদেশে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের ষড়যন্ত্রের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হলে ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নেই। বাংলাদেশের ভবিষ্যৎকে রক্ষা করতে হলে ইসলাম ও দেশপ্রেমিক ইসলামী শক্তির কার্যকর বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে। সংবাদ বিজ্ঞপ্তি

