|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার সঙ্গে এখন বৈঠকে রাজি নন

ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার সঙ্গে এখন বৈঠকে রাজি নন


প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২৫

দেশ ডেস্ক:: ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বহুল আলোচিত বৈঠকটি শেষ পর্যন্ত হচ্ছে না। সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, লন্ডনে প্রধান উপদেষ্টার সফরের আমন্ত্রণ আসার পর থেকেই তাঁর ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর একটি বৈঠকের জন্য বাংলাদেশ কূটনৈতিক ও অন্যান্য উপায়ে চেষ্টা চালায়। বৈঠকটি যদি হয় তাহলে আজ বৃহস্পতিবার অথবা আগামীকাল শুক্রবার হতে পারে, এমন আভাস বাংলাদেশ পক্ষকে ব্রিটিশরা দেয়। শেষ পর্যন্ত এ বৈঠকটি হচ্ছে না।

ব্রিটিশ ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস আজ ‘স্টারমার ডিক্লাইনস টু মিট বাংলাদেশ লিডার ট্র্যাকিং ডাউন মিসিং বিলিয়নস’ শিরোনামে এক প্রতিবেদনে দাবি করেছে, বাংলাদেশ থেকে পাচার হওয়া বিপুল অর্থসম্পদের খোঁজে লন্ডনে আশা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী রাজি হননি।

এ রিপোর্টটি ঠিক আছে কি না, আজকের পত্রিকার ঢাকা অফিস থেকে জানতে চাওয়া হলে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের একজন কূটনীতিক বলেন, ‘এ বৈঠকটি হবে এমনটা কখনোই চূড়ান্ত হয়নি।’

অন্য একজন কূটনীতিকের দাবি, ‘ব্রিটিশ প্রধানমন্ত্রী বাংলাদেশের সরকার প্রধান বা মুহাম্মদ ইউনূসের সঙ্গে আদৌ সাক্ষাৎ করতে চান না, বিষয়টি এমন নয়। তবে এ মুহূর্তে তিনি সম্ভবত (ব্রিটেনের) অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে এ সাক্ষাতে রাজি নন।’

চারদিনের সফরে মুহাম্মদ ইউনূস গত মঙ্গলবার থেকে লন্ডনে রয়েছেন। ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ গ্রহণের জন্য তাঁর এ সফর।

বৃহস্পতিবার লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করার কথা রয়েছে।

কিয়ার স্টারমার লেবার পার্টি থেকে নির্বাচিত প্রধানমন্ত্রী। একই দল থেকে ব্রিটিশ এমপি হয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী। টিউলিপ শেখ হাসিনার একমাত্র ছোটবোন শেখ রেহানার মেয়ে।

বাংলাদেশে প্রভাবশালী শেখ পরিবারের এই তিন সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। পাচারের টাকায় লন্ডনে বাড়ি কেনার অভিযোগে টিউলিপের বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার পর স্টারমারের মন্ত্রিসভা থেকে টিউলিপকে পদত্যাগ করতে হয়।

বাংলাদেশ সরকারের দাবি, শেখ হাসিনা ও তাঁর ঘনিষ্টজনদের দ্বারা পাচার হওয়া অর্থসম্পদের বড় একটি অংশ গেছে যুক্তরাজ্যসহ ইউরোপের কয়েকটি দেশে।

ব্রিটিশ সরকার যুক্তরাজ্যে অবস্থিত শেখ হাসিনার সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ করেছে। কাতারভিত্তিক আল-জাজিরা গতকাল বুধবার এক প্রতিবেদনে এ কথা বলেছে।

আল-জাজিরা এর আগে এক অনুসন্ধানী প্রতিবেদনে যুক্তরাজ্য সাইফুজ্জামানের কমপক্ষে ৩৫০টি বাড়ি থাকার কথা জানায়।

অন্য ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এর আগে প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, ড. ইউনূসের লন্ডন সফরকালে রাজা চার্লস ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে তাঁর সাক্ষাৎ নির্ধারিত রয়েছে। টিউলিপ ওই সময় তাঁর সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টে গিয়ে সাক্ষাৎ করার জন্য লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ইউনূসকে চিঠি দেন।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলমের বক্তব্য অনুযায়ী, টিউলিপের এ অভিপ্রায় পূরণ হচ্ছে না।

মুহাম্মদ ইউনূসের অন্যান্য কর্মসূচির মধ্যে আগামীকাল শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। আগামীকালই তিনি দেশের উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন।

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top