|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. মৌলভীবাজারে শিক্ষার মানোন্নয়নে সুধীজন টিভির মতবিনিময় সভা

মৌলভীবাজারে শিক্ষার মানোন্নয়নে সুধীজন টিভির মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২৫

যুক্তরাজ্যস্থ সুধীজন টিভির আয়োজনে মৌলভীবাজারে শিক্ষার হার-গুণগত মানবৃদ্ধি ও শিক্ষার্থীদের পাঠ কার্যক্রমে আরও আগ্রহী করে তোলার লক্ষ্যকে সামনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১০ জুন মঙ্গলবার দিবাগত সন্ধ্যায় জেলা শহরের একটি অভিজাত কনভেনশন হলে স্থানীয় কিছু শিক্ষানুরাগীর সহযোগিতায় অনুষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষানুরাগী সিরাজুল ইসলাম সিদ্দিকী। সহযোগী অধ্যাপক (অব.) আব্দুল অদুদ এর সঞ্চালনায় সদর উপজেলার শিক্ষা সংক্রন্ত একাল-সেকালের গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন প্রফেসর মো. সেলিম ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন।

আলোচনায় অংশগ্রহণ করেন সম্মাননীয় অতিথি মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মনসুর আলমগীর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর নাসির উদ্দিন, ওই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. তপন পালিত, অধ্যাপক ড. ফজলুল আলী (অব.), অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান (অব.), টাউন সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা শামসুল ইসলাম, অধ্যাপক মো. রফি উদ্দিন, অধ্যাপক সৈয়দ মহসিন, সহকারী অধ্যাপক আব্দুল মালিক, মৌলভীবাজার চেম্বার সভাপতি সৈয়দ মোজাম্মিল আলী, এসবিএসি ব্যাংকের ম্যানেজার আবেদুর রহমান ঝুনু, প্রভাষক আমিনা বেগম, সাংবাদিক খালেদ চৌধুরী, সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি নূরুল ইসলাম। যুক্তরাজ্য থেকে অনলাইনে যুক্ত হয়ে স্বাগত বক্তব্য দেন শিক্ষানুরাগী শাহাব উদ্দিন, এছাড়া প্রবাস থেকে আলোচনায় অংশগ্রহণ করেন প্রফেসর (অব.) আব্দুল হান্নান চৌধুরী, ড. ওয়ালী তছর উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রফেসর শফিকুল রহমান, ক্রীড়া সংগঠক মোস্তাক আহমদ মম, জনপ্রতিনিধি অধ্যক্ষ হাফিজ আলাউর রহমান টিপু, প্রভাষক শফিকুল ইসলাম, সহকারী (অব.) আব্দুল মুমিত চৌধুরী, সাংস্কৃতিক রণজিত দত্ত জনিসহ অনেকে।

সভায় বক্তারা বলেন, শিক্ষা রাজনীতিকীকরণের ফলে দিনদিন গুণগত মান কমছে। মানসম্পন্ন ও শিক্ষার আধুনিকায়নে প্রয়োজন সামাজিক আন্দোলন। শিক্ষানুরাগী মানুষের এলাকাপ্রীতির মাধ্যমে গণসচেতনতা সৃষ্টি জরুরি। অন্যদিকে শহরাঞ্চল তথা প্রান্তিক জনপদে মানসম্পন্ন পাঠদানে উপভোগী শিক্ষা প্রতিণ্ঠান গড়ে তোলা বিদ্যুৎসাহী ব্যক্তিবর্গকে এগিয়ে আসতে হবে। একই সাথে শিল্পোদ্যোক্তাদের প্রান্তিক জনপদে আরও কলকারখানা গড়ে তুলতে হবে। যোগ্যতা অনুযায়ী চাকুরীর নিশ্চয়তা থাকলে একাডেমিক শিক্ষা শেষে মেধাবীদের বিদেশমুখী প্রবণতা হ্রাস পাবে।

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top