|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. টাওয়ার হ্যামলেটসে ভলান্টিয়ারিং ফেয়ার অনুষ্ঠিত : স্থানীয় সংস্থাগুলোর সাথে স্বেচ্ছাসেবকদের মিলনমেলা

টাওয়ার হ্যামলেটসে ভলান্টিয়ারিং ফেয়ার অনুষ্ঠিত : স্থানীয় সংস্থাগুলোর সাথে স্বেচ্ছাসেবকদের মিলনমেলা


প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২৫

কমিউনিটির সেবায় অংশ নিতে আগ্রহীদের জন্য ভলান্টিয়ারিং ফেয়ার বা স্বেচ্ছাসেবী মেলার আয়োজন করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।

গত ৩ জুন মঙ্গলবার টাউন হলে অনুষ্ঠিত এই জমজমাট ফেয়ারে অংশ গ্রহণ করে ২৫টির বেশি চ্যারিটি ও স্বেচ্ছাসেবী সংস্থা। যারা শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও সমাজ সেবা বিষয়ক বিভিন্ন সেক্টরে স্বেচ্ছাসেবক খুঁজছে।

টাউন হলের গ্রোসার্স উইংয়ে মঙ্গলবার সকাল ১০ টা ৪৫ মিনিট থেকে শুরু হয়ে ফেয়ার চলে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। এতে বারার বিপুলসংখ্যক লোক অংশ নেন। অংশ নেন অনেক তরুণ—তরুণীরাও। তারা ষ্টল ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করেন। মেলায় আগত চ্যারিটি সংস্থাগুলোর সাথে যুক্ত হতে তাদের আগ্রহের কথা জানান। ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবী হিসেবে অনেকেই নিজেদের নাম নিবন্ধন করেন।

ভলান্টিয়ার ফেয়ারটি ছিল তিনটি সেশনে বিভক্ত। সকাল ১০ টা ৪৫ মিনিট থেকে ১১ টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত প্রথম সেশন ছিল নিউরোডাইভারজেন্ট, লার্নিং ডিসঅ্যাবিলিটি বা অটিজম স্পেকট্রাম ডায়াগনোসিসধারী ব্যক্তিদের জন্য। সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত উন্মুক্ত সেশন। দুপুর ১টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আরেকটি উন্মুক্ত সেশন।

ফেয়ার উদ্বোধন করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের জবস, এন্টারপ্রাইজ, স্কিলস এন্ড গ্রোথ বিষয়ক লিড মেম্বার কাউন্সিলর মোস্তাক আহমদ। এ সময় তিনি বলেন, ভলান্টিয়ার ফেয়ারে প্রায় ৪ শতাধিক মানুষ রেজিস্ট্রেশন করেছেন। বারার বাসিন্দাদের এই আগ্রহ প্রমান করে, দক্ষতা ও কাজের সক্ষমতা বাড়াতে সুযোগ খুঁজছেন তারা। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল সুযোগটি সবার জন্য উন্মুক্ত করেছে।”

তিনি আরো বলেন, “স্থানীয় চ্যারিটি বা স্বেচ্ছাসেবক সংস্থাগুলোর সাথে যখন বাসিন্দারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন তখন তা তাদের দক্ষতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি একটি অর্থবহ সম্পর্ক তৈরীতে বিশেষ সহযোগিতা করে থাকে। বারার যে কোনো বয়সের যে কোনো বর্ণের মানুষের জন্যে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ খুঁজে নেওয়ার জন্য একটি উপযুক্ত স্থান হল আমাদের স্বেচ্ছাসেবক মেলা।”

ফেয়ারে অংশগ্রহণকারী ভলান্টিয়ার সংগঠনগুলো হলো, অ্যাকশন টিউটরিং, অ্যাডাল্ট লিটারেসি ট্রাস্ট, এইজ ইউকে ইস্ট লন্ডন, বার্নাডোস, ক্যানারি ওয়ার্ফ মাল্টিফেইথ চাপলাইনসি, সেন্টারপয়েন্ট, গ্রিনউইচ এন্ড ডকল্যান্ড ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল, হেলথি আইল্যান্ড পার্টনারশীপ, লন্ডন এয়ার এম্বুলেন্স, মোড় লাইফ হোম, পপলার হারকা, পজেটিভ ইস্ট, প্রাক্সিস মাইগ্রান্ট এন্ড রেফুজিজ, প্রভিডেন্স রো, রিড ইজি টাওয়ার হ্যামলেটস, রিয়েল ডিপিও লিমিটেড, সিস্টার সার্কেল, সেন্ট এন চার্চ, সেন্ট জুসেফ হসপিস হেকনি, থাই বক্সিং ফাইটার একাডেমী, দ্যা ফেলিক্স প্রজেক্ট, দ্যা কিডস নেটওয়ার্ক, ট্রাফড ইন জুন ওয়ান, এক্সএলপি, ইয়াং এলিট ম্যানেজমেন্ট, ইয়াং টাওয়ার হ্যামলেটস, ইয়াং বিএনএ, আইডিয়া স্টোর, ওয়ার্কপাথ এবং ভলান্টিয়ার সেন্টার টাওয়ার হ্যামলেটস।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এমন ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেছেন মেলায় আগত অনেক অংশগ্রহনকারী। এক ছাদের নিচে অনেকগুলো প্রতিষ্ঠান একসাথে আসায় তাদের পছন্দমত প্রতিষ্ঠান বাচাই করতে সক্ষম হয়েছেন। ভলান্টিয়ারিং সুবিধা সম্পর্কে জানা এবং বুঝা সম্ভব হয়েছে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত রাখার আহবান জানিয়েছেন ভিজিটররা।

মেলায় অংশগ্রহনকারী চ্যারিটি সংস্থা মোড় লাইফ হোম—এর প্রতিনিধি ক্লারেন গরমেন জানান, “তাদের স্টলে অনেক বাসিন্দারা ভিজিট করেছেন। বেশ কয়েকজন ভলান্টিয়ার হিসেবে রেজিস্ট্রেশন করেছেন। তাদের সংস্থা সম্পর্কে অনেকে খেঁাজ খবর নিয়েছেন। মানুষের সাথে সরাসরি কথা বলতে পেরে তারা খুবই সন্তষ্ট ও আনন্দিত।”

গত ২ জুন, সোমবার থেকে ৮ জুন রোববার পর্যন্ত সারাদেশ জুড়ে পালিত হচ্ছে জাতীয় স্বেচ্ছাবেক সপ্তাহ। এ উপলক্ষে টাওয়ার হ্যামলেটস ভলান্টিয়ার সেন্টার এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ওয়ার্কপাথ টিম যৌথভাবে স্বেচ্ছাসেবক মেলার আয়োজন করে।
এছাড়াও কাউন্সিল আগামী ১১ জুন ‘কনকোয়ারিং করপোরেট’ শিরোনামে কর্পোরেট স্তরে কাজে আগ্রহীদের জন্যে একটি অনুষ্ঠান আয়োজন করবে। পেশাজীবী হিসেবে কর্পোরেট সেক্টরে কাজ খুঁজতে আগ্রহী বারার বাসিন্দারা তাতে অংশ নিতে পারবেন।

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top