|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. টাওয়ার হ্যামলেটসে সাশ্রয়ী মূল্যে ব্যাডমিন্টন মেম্বারশিপ চালু : স্থানীয় বাসিন্দাদের জন্য ‘বি-ওয়েল’র বিশেষ অফার

টাওয়ার হ্যামলেটসে সাশ্রয়ী মূল্যে ব্যাডমিন্টন মেম্বারশিপ চালু : স্থানীয় বাসিন্দাদের জন্য ‘বি-ওয়েল’র বিশেষ অফার


প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০২৫

ব্যাডমিন্টন খেলায় বারার বাসিন্দাদের অংশগ্রহণ আরো সহজ করতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের লেজার সার্ভিস ‘বি-ওয়েল’ নতুন দুটি মেম্বারশিপ প্যাকেজ চালু করেছে।

২ জুন সোমবার হোয়াইটচ্যাপেল স্পোর্টস সেন্টারে ব্যাডমিন্টন খেলোয়াড়, কাউন্সিলর ও কেবিনেট মেম্বার এবং কাউন্সিলের পদস্থ কর্মকর্তাদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন এই মেম্বারশিপ প্যাকেজ চালু করেন ডেপুটি মেয়র এবং এডুকেশন, ইয়ূথ এন্ড লাইফলং লার্নিং বিষয়ক লিড মেম্বার, কাউন্সিলর মাইয়ূম তালুকদার এবং কালচার অ্যান্ড রিক্রিয়েশন বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলর মোঃ কামরুল হোসেন।

নতুন বি-ওয়েল মাসিক ব্যাডমিন্টন মেম্বারশীপে ৮ সেশনের জন্যে মূল্য ধরা হয়েছে ৪৯ পাউন্ড। যেখানে প্রতি সেশনের মূল্য পড়বে ৬ পাউন্ড ১৩ পেন্স করে। অন্যদিকে বি-ওয়েল ৫০ সেশন ব্যাডমিন্টন মেম্বারশীপের মূল্য ধরা হয়েছে ২শ ৯৯ পাউন্ড। অর্থাৎ প্রতি কোর্ট সেশন পড়ে মাত্র ৫ পাউন্ড ৯৮ পেন্স করে। বারার যে কোনো বি-ওয়েল সেন্টারে এই অফার শুধু মাত্র ১২ মাসের জন্যে কার্যকর হবে।

বর্তমান পে এন্ড প্লে রেটে ৬০ মিনিটের সেশনের জন্যে ১৭ পাউন্ড ২৫ পেন্স এবং ৪০ মিনিট সেশনের জন্য ১২ পাউন্ড ৮০ পেন্স পরিশোধ করতে হয়। এই হিসেবে নতুন মেম্বারশিপ ফি বা চার্জ সহনীয় পর্যায়ে রাখা হয়েছে যা খেলোয়াড়দের আর্থিক সাশ্রয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পুরনো মেম্বারশিপ পদ্ধতিতে বি-ওয়েলের ব্যাডমিন্টন কোর্ট বুকিং এবং এ ক্ষেত্রে নানা জটিলতা ও স্বচ্ছতার বিষয়টি পর্যালোচনা করেই নতুন দুটি মেম্বারশিপ পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন মেম্বারশিপ চালুর পাশাপাশি ব্যাডমিন্টন খেলায় বারার সকল বাসিন্দার জন্যে সমান সুযোগ নিশ্চিত করা হয়েছে। বি-ওয়েল কোর্ট ভাড়া নেওয়ার ক্ষেত্রে নতুন শর্ত এবং বিধিমালা আরোপ করেছে। এরমধ্যে উল্লেখযোগ্য হল খেলা শুরুর আগে খেলোয়ারদের ফটো আইডি পরীক্ষা করা হবে।

এ বিষয়ে কাউন্সিলের কালচার এন্ড রিক্রিয়েশন বিষয়ক লিড মেম্বার কাউন্সিলর মোহাম্মদ কামরুল হোসেন বলেছেন, “ব্যাডমিন্টন শুধুমাত্র আনন্দ এবং শরীর সতেজ রাখার সহজ পদ্ধতিই নয়। বরং এর মাধ্যমে শারিরীক এবং মানসিক স্বাস্থ্য উন্নতির পাশাপাশি কমিউনিটিতে একে অন্যের সাথে সামাজিক সম্পর্ক তৈরিতেও বিশেষ ভূমিকা রাখে।”

তিনি বলেন, “নতুন মেম্বারশিপ পদ্ধতি চালুর মাধ্যমে এটাই প্রতীয়মান হয়েছে যে, শরীর চর্চার বিষয়টি সহজে এবং সাশ্রয়ী মূল্যে সবার জন্য নিশ্চিত করতে ‘বি-ওয়েল’ প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে বুকিং প্রক্রিয়ায়ও অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে। আমরা স্থানীয় ব্যাডমিন্টন খেলোয়াড়দের মতামত শুনেছি এবং এই সার্ভিস প্রদানের ক্ষেত্রে পূর্বের ইস্যূগুলো শনাক্ত করে উন্নত পদ্ধতি সংযোগ করেছি -যাতে বারার আরো বেশি সংখ্যক বাসিন্দা এতে যুক্ত হয়ে উপকৃত হন।”

ডেপুটি মেয়র এবং এডুকেশন, ইয়ূথ এন্ড লাইফলং লার্নিং বিষয়ক লিড মেম্বার, কাউন্সিলর মাইয়ূম তালুকদার বলেন, “খেলাধুলা একটি সার্বজনীন অধিকার হওয়া উচিত-যেখানে ধর্ম, বর্ণ, লিঙ্গ বা আর্থিক অবস্থান নির্বিশেষে প্রতিটি নাগরিকের জন্য সমান সুযোগ থাকবে। আমাদের এই নতুন ব্যাডমিন্টন মেম্বারশিপ স্কিম এই নীতির বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

তিনি বলেন, “এটি কেবল স্বাস্থ্যকর জীবনযাপনের সুযোগই তৈরি করছে না, বরং স্থানীয় কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষকে একত্রিত করার একটি কার্যকর মাধ্যম হিসেবেও কাজ করবে। কেউ যদি শারীরিক সুস্থতার জন্য খেলেন, কেউবা বিনোদন বা সামাজিক মেলামেশার জন্য -এই সাশ্রয়ী ব্যবস্থা সবার জন্যই সমান সুযোগ নিশ্চিত করবে। আমরা বিশ্বাস করি, খেলার মাঠই হতে পারে সামাজিক সমতা প্রতিষ্ঠার অন্যতম সেরা স্থান। এই উদ্যোগের মাধ্যমে আমরা টাওয়ার হ্যামলেটসকে আরও অন্তর্ভুক্তিমূলক ও সুস্থ সমাজ হিসেবে গড়ে তুলতে চাই।”

বি ওয়েল—এর হেড অফ লেজার অপারেশনস, সায়মন জোনস বলেন, “ব্যাডমিন্টন শুধু খেলার আনন্দের জায়গা নয় – এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত কার্যকর একটি ব্যায়াম। আমরা দেখতে পাচ্ছি, যারা নিয়মিত ব্যাডমিন্টন খেলেন, তাদের শারীরিক সক্ষমতা যেমন বাড়ছে, তেমনি মানসিক স্বাস্থ্যও উন্নত হচ্ছে। এই নতুন মেম্বারশিপ প্রোগ্রামের মাধ্যমে আমরা আরও বেশি মানুষকে খেলাধুলায় যুক্ত করতে চাই, যাতে সকলে একসঙ্গে স্বাস্থ্যকর এবং সংযুক্ত একটি জীবনযাপন করতে পারেন।”

তিনি আরো বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে টাওয়ার হামলেটসকে একটি আরও সক্রিয়, সুস্থ ও সমন্বিত কমিউনিটি হিসেবে গড়ে তোলা।”
স্থানীয় বাসিন্দা এবং নিয়মিত ব্যাডমিন্টন খেলোয়াড় রুকাইয়া খাতুন বলেন, “ব্যাডমিন্টন সত্যিই আমার জীবন বদলে দিয়েছে-এটা আমাকে আত্মবিশ্বাস দিয়েছে, আমাকে সক্রিয় রেখেছে, এবং এমন এক কমিউনিটির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে যারা আমাকে অনুপ্রাণিত করে এবং সমর্থন দেয়। যা একসময় একটি শখ ছিল, এখন তা আমার শারীরিক ও মানসিক সুস্থতার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।”

তাঁর মতে, “নতুন ব্যাডমিন্টন মেম্বারশিপ এবং সাশ্রয়ী ফি’র কারণে এখন নিয়মিত খেলা আরও সহজ হয়ে যাবে এবং আমি আমার স্বাস্থ্য ও সুস্থতার যাত্রা সহজেই চালিয়ে যেতে পারব।”

আরেকজন স্থানীয় বাসিন্দা এবং বি-ওয়েল এর সদস্য দিদারুল আলম মজুমদার বলেন, “আমি শুধু ব্যক্তিগত আনন্দের জন্যই নয়, বরং স্বাস্থ্যগত কারণে, সক্রিয় থাকার পরামর্শ অনুযায়ী ব্যাডমিন্টন খেলি। টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিল এর বি-ওয়েল সেন্টার গুলোর নতুন ব্যাডমিন্টন নীতিমালা নিঃসন্দেহে একটি দারুণ খবর। আমি এখন আমার মেম্বারশিপ কার্ড ব্যবহার করে মাসিক বা বাৎসরিক যেকোনো এভেইলেবল সেশন সহজেই এবং যুক্তিসংগত মূল্যে বুক করতে পারি।” সম্পূর্ণ শর্তাবলী এবং মেম্বারশিপ এ সাইন আপ করার বিস্তারিত তথ্য পাওয়া যাবে বি ওয়েল – এর ওয়েবসাইটে — be-well.org.uk/new-badminton-memberships/। সংবাদ বিজ্ঞপ্তি

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top