|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. টাওয়ার হ্যামলেটস্ বারার ১৫টি পার্কের উন্নয়নে ৫ মিলিয়ন পাউন্ড ব্যয় করা হবে: মেয়র লুৎফুর রহমান

টাওয়ার হ্যামলেটস্ বারার ১৫টি পার্কের উন্নয়নে ৫ মিলিয়ন পাউন্ড ব্যয় করা হবে: মেয়র লুৎফুর রহমান


প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২৫

পার্ক শুধু শিশু বা বড়দের খেলাধুলার জায়গা নয় বরং এটি হতে পারে শরীর চর্চা বা ব্যায়াম করার একটি উপযুক্ত স্থান। এই লক্ষ্যে টাওয়ার হ্যামলেটসের তিনটি পার্কে শিশুদের খেলাধুলার এলাকার নিরাপত্তা জোরদারের পাশাপাশি বসানো হয়েছে ব্যায়াম করার বিভিন্ন সরঞ্জামাদি। সিসিটিভি ক্যামেরা বসিয়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। চেয়ার-টেবিল বসিয়ে আলো ঝলমলে পারিবারিক পিকনিক স্পট বানানো হয়েছে বারার তিনটি পার্ককে।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বারার শেডওয়েলের গোসলিং গার্ডেন্স, মাইলএন্ডের ব্রিকফিল্ড গার্ডেন্স এবং হোয়াইটচ্যাপ এলাকার ভ্যালেন্স গার্ডেন্সে প্রায় ৪ লাখ পাউন্ড বিনিয়োগ করে শিশুদের খেলাধুলার এলাকা নিরাপদ ও উন্নতি করার পাশাপাশি আউটডোর জিম অর্থাৎ উন্মুক্ত জায়গায় প্রাকৃতিক পরিবেশে ব্যায়াম করার উন্নত সরঞ্জামাদি স্থাপন করেছে।

৩০ মে শুক্রবার মাইলএন্ড এর ব্রিকফিল্ড গার্ডেন্স পরিদর্শনে গিয়ে নির্বাহী মেয়র লুৎফুর রহমান জানিয়েছেন, বারার অন্যান্য পার্কেও বিনিয়োগ করা হবে। অন্তত ৫ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করে বারার ১৫টি পার্কে শিশুদের খেলাধুলার এলাকা, ব্যায়ামের জন্যে উন্নত যন্ত্রপাতি স্থাপনের পাশাপাশি পার্কগুলোতে ফুটবল পিচ এর মত ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে।

মাইলএন্ডের ব্রিকফিল্ড গার্ডেন্সে শিশু-কিশোরদের জন্যে নির্ধারিত এলাকায় নতুন নিরাপত্তা গেইট বসানোর পাশাপাশি তাদের খেলাধুলার জন্যে নতুন এবং উন্নত প্রযুক্তির সরঞ্জাম স্থাপন করা হয়েছে। আর সব বয়সের মানুষের বেয়ামের জন্যে খোলা জায়গায় শরীর চর্চার বিভিন্ন যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। এছাড়াও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে অতিরিক্ত ১০ হাজার পাউন্ড ব্যয় করে পার্কে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।

শেডওয়েলের গোসলিং গার্ডেন্সে শিশু-কিশোরদের জন্যে অতিরিক্ত খেলাধুলার সুবিধা বৃদ্ধির পাশাপাশি বসানো হয়েছে নতুন সিসিটিভি ক্যামেরা, শরীর চর্চার উন্নত সুবিধার অংশ বসানো হয়েছে আউটডোর জিমের যন্ত্রপাতি। অতিরিক্ত লাইটও লাগানো হয়েছে। অপরাধ তৎপরতা কমানোর লক্ষ্যে আশপাশের ঝোপ-ঝাড় পরিস্কার করে রোপন করা হয়েছে নতুন নতুন গাছ। বিভিন্ন রঙ্গে রাঙ্গিয়ে নতুন টেবিল-চেয়ার, বেঞ্চ বসিয়ে পার্ককে একটি পারিবারিক পিকনিক স্পটে রূপান্তর করা হয়েছে।

অন্যদিকে হোয়াইপচ্যাপল এলাকার পুরনো ভ্যালান্স গার্ডেন্সকেও নতুন রূপ দেওয়া হয়েছে। শিশুসহ বিভিন্ন বয়সী মানুষের জন্যে নতুন খেলাধুলার যন্ত্রপাতি বসানো হয়েছে। অসামাজিক কার্যকলাপ প্রতিরোধসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে প্রায় ১০ হাজার পাউন্ড ব্যয় করে পার্কে বসানো হয়েছে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা।

৩০শে মে, শুক্রবার, নির্বাহী মেয়র লুৎফুর রহমান এবং কালচার ও রিক্রিয়েশন বিষয়ক লিড মেম্বার কাউন্সিলর কামরুল হোসেইন ব্রিকফিল্ড গার্ডেন্স পরিদর্শন করেন। এ সময় তারা পার্ক এবং পার্কে স্থাপিত খেলাধুলা ও ব্যায়াম করার যন্ত্রপাতি ব্যবহারকারীদের সঙ্গে কথা বলেন, যারা হাফটার্ম স্কুল ছুটির সময় পার্কে আনন্দ উপভোগ করছিল।

এ সময় মেয়র লুৎফুর রহমান বলেছেন, “এলাকার বাসিন্দারা পার্কে নিরাপদ, আধুনিক খেলাধুলার এবং বাইরে ব্যায়াম করার সুবিধার জন্য ব্যায়ামাগারের যন্ত্রপাতি বসানোর আহ্বান জানিয়েছিলেন। আমরা তা করেছি। আমি আনন্দিত যে, নতুনভাবে সাজানো এই পার্কগুলো এখন বারার তরুণরা সহ সববয়সী বাসিন্দাদের কল্পিত এবং সকলের জন্যে সমৃদ্ধ একটি স্থান তৈরী করেছে। যেখানে সবাই খেলাধুলা এবং পারিবারিক বিনোদন ও আনন্দ উপভোগের স্থান হিসেবে ব্যবহারের পাশাপাশি শরীর চর্চার জন্যে নিয়মিত ব্যায়ামাগার হিসেবেও ব্যবহার করতে পারবেন।”

কালচার এন্ড রিক্রিয়েশন বিষয়ক লিড মেম্বার কাউন্সিলর কামরুল হোসাইন বলেছেন, “বিভিন্ন পার্কে স্থাপিত নতুন এই সুবিধাগুলো ব্যক্তিগত এবং পারিবারিক বলয়ের মধ্যে একটি ভিন্ন আমেজ নিয়ে আসবে। চমৎকার এবং সুরক্ষিত পার্কগুলো খেলাধুলা, বিনোদন, স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত ব্যায়াম এবং সামাজিকতায় বারার মানুষের প্রয়োজনীয় চাহিদা মেটাতে সক্ষম হবে।”

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top