|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের সভা অনুষ্ঠিত : ৩ আগস্ট ব্রাইটনে আনন্দভ্রমণ

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের সভা অনুষ্ঠিত : ৩ আগস্ট ব্রাইটনে আনন্দভ্রমণ

প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২৫

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের এক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ মে রবিবার মানর পার্কের একটি রেস্টুরেন্টে সভাটি হয়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি নেতা ও ট্রাস্টের প্রেসিডেন্ট মোহাম্মদ অহিদ উদ্দিন। ট্রাস্টের জেনারেল সেক্রেটারি রোটারিয়ান শাহ শাহিন চৌধুরীর পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মিছবাহ জামাল।

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট রেডব্রিজে বাঙালি কমিউনিটির পাশাপাশি অন্যান্য কমিউনিটির লোকজনের সাথে সমন্বয় রেখে কর্মসংস্থান, খেলাধুলা এবং সংস্কৃতিমূলক বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে আসছে।

উল্লেখ্য, ২০২২ সালে ব্রিটেনের রানি এলিজাবেথের সিংহাসনে আরোহণের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রেডব্রিজ ট্রাস্ট ইলফোর্ড টাউন হলের সামনে হাজারো দর্শক-শ্রোতার সামনে অংশগ্রহণ করে ব্যাপক প্রশংসা অর্জন করে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রিটেনের বর্ণবাদবিরোধী আন্দোলনের অন্যতম নেতা, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক কাউন্সিলর ও ডেপুটি লিডার রাজন জালাল উদ্দিন এবং কমিউনিটি নেতা আব্দুল মুকিত।

সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ফারুক উদ্দিন, ট্রেজারার এনামুল হক এনাম, জয়েন্ট সেক্রেটারি নিয়াজ চৌধুরী সুভন, অর্গানাইজিং সেক্রেটারি মকসুদ আহমদ, মেম্বারশিপ সেক্রেটারি জয়নুল ইসলাম চৌধুরী, সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার সেক্রেটারি আবু তারেক চৌধুরী, এডুকেশন সেক্রেটারি শাহিন আহমদ, এক্সিকিউটিভ মেম্বার ডা. সৈয়দ মাসুক আহমদ, এলিন আহমদ চৌধুরী, আবু সোহেল, কামরুল হোসেন দেলোয়ার, মোহাম্মদ আমিন এবং এলবি২৪ টিভির হেড অব প্রোডাকশন মাহমুদুল হক হৃদয় ও মাহতাব আহমেদ প্রমুখ।

সভায় জানুয়ারি মাসে অনুষ্ঠিত জিসিএসই ও এ-লেভেল ছাত্রছাত্রীদের এওয়ার্ড অনুষ্ঠানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একইসাথে আগামী ৩ আগস্ট গ্রীষ্মকালীন আনন্দভ্রমণ হিসেবে ব্রাইটনের সমুদ্র সৈকতে যাওয়ার প্রস্তাব গৃহীত হয়। এছাড়া ভবিষ্যৎ প্রজন্মের ছেলে-মেয়েরা যাতে মা-বাবার সাথে ট্রিপে অংশ নিতে পারে এবং ভবিষ্যতের ইভেন্টগুলোতে তাদের আরও বেশি করে যুক্ত করা যায়, সেই বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। আগামিতে রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্টের জুম মিটিংয়ের মাধ্যমে পরবর্তী সভার সিদ্ধান্ত গৃহীত হয়। সভার শেষ পর্যায়ে ট্রাস্টের প্রেসিডেন্ট মোহাম্মদ অহিদ উদ্দিন সবাইকে ধন্যবাদ জানান। পরে অতিথি ও সদস্যরা নৈশভোজে অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top