|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে রেনেসাঁর কবি আলিফ উদ্দিন ও বরেণ্য কবি মুকুল চৌধুরীর স্মরণে সভা ও দোয়া মাহফিল

লন্ডনে রেনেসাঁর কবি আলিফ উদ্দিন ও বরেণ্য কবি মুকুল চৌধুরীর স্মরণে সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৫

রেনেসাঁ সাহিত্য মজলিস ইউকের উদ্যোগে প্রয়াত কবি আলিফ উদ্দিন ও বাংলাদেশের বরেণ্য কবি মুকুল চৌধুরীর স্মরণে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ মে সোমবার সন্ধ্যা ৭টায় পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডের একটি কমিউনিটি হলে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কে এম আবুতাহের চৌধুরী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক কবি শিহাবুজ্জামান কামাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক নেছারুল হক চৌধুরী (বোস্তান চৌধুরী)।

সভায় বক্তারা মরহুম কবিদের সাহিত্যকর্ম, জীবনদর্শন ও সমাজে তাঁদের অবদানের ওপর আলোকপাত করেন। কবি আলিফ উদ্দিন সম্পর্কে তারা বলেন, ব্রিটেনের ব্যস্ত জীবনের মাঝেও তিনি সাহিত্যসাধনায় নিবেদিত ছিলেন। তাঁর লেখা ১৮টি গ্রন্থ প্রকাশিত হয়েছে, যা তাঁকে বাংলা সাহিত্য ও ইসলামী রেনেসাঁর একজন অগ্রগণ্য কবি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

অপরদিকে, কবি মঞ্জুরুল করিম চৌধুরী (মুকুল চৌধুরী)-এর কবিতার শিল্পগুণ, শব্দ চয়ন ও ভাবব্যঞ্জনার ভিন্নমাত্রা তুলে ধরে বক্তারা বলেন, তাঁর কবিতায় সমাজের প্রতিচ্ছবি অত্যন্ত নিপুণভাবে উপস্থাপিত হয়েছে। তিনি একজন স্মরণীয় ও বরণীয় সাহিত্যিক।

সভায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন ব্যারিস্টার নাজির আহমদ, সাংবাদিক সাঈদ চৌধুরী, অধ্যাপক শায়েখ আব্দুল কাদের সালেহ, কবি ও সাংবাদিক আবু সুফিয়ান চৌধুরী, লেখক ও সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন, সাংবাদিক রহমত আলী, লেখক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, শিক্ষক মুজিবুর রহমান, সাংবাদিক বদরুজ্জামান বাবুল, মাওলানা আবুল হাসনাত চৌধুরী, শেখ ফারুক আহমদ, হাজী ফারুক মিয়া ও সাংবাদিক মাহবুবুল করিম শুয়েদ। অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াতের পর মরহুমদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল কাদের সালেহ। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top