|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা


প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২৫

লন্ডন, ১৪ মে ২০২৫: উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ । ১১ মে রোববার প্রেস ক্লাব কার্যালয়ে দিনব্যাপী দাবা, ক্যারম ও লুডু প্রতিযোগিতায় বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন।

দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হোন চ‍্যানেল এস-এর বার্মিংহাম প্রতিনিধি মো. আতিকুর রহমান এবং রানার আপ হোন মোহাম্মাদ শামিম আহমেদ । ক‍্যারামে মোট ১৬ জন প্রতিযোগীকে ৮টি গ্রুপে ভাগ করে নক আউট পদ্ধতিতে খেলা শুরু হয় । এই খেলায় এবারও চ‍্যাম্পিয়ন হোন মো. আতিকুর রহমান । তিনি গতবারও এই খেলায় চ্যাম্পিয়ন ছিলেন ।

অপরদিকে লুডু খেলায় দু’টি বোর্ডে ৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন । তবে পরপর ছক্কা মেরে চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য লাভ করেন জান্নাতুল ফিরদৌস তুলি । রানার আপ হোন মো. বদরুজ্জামান বাবুল।

দিনশেষে সন্ধ্যায় বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রেস ক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়ের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাইসির মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী পর্বে বক্তব্য রাখেন বাংলাদেশের জাতীয় দাবা চ্যাম্পিয়ান গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজিব, ব্রিটিশ বাংলা চেস অ্যাসোসিয়েশনের (বিবিসিএ) প্রধান উপদেষ্টা সাংবাদিক আবু মুসা হাসান ও সভাপতি মাহমুদ মাজেদ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের ট্রেজারার সালেহ আহমদ, ইভেন্ট এন্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি রুপি আমিন ও নির্বাহী সদস্য সাহিদুর রহমান সোহেল । দাবা প্রতিযোগিতায় বিচারকের ভূমিকা পালন করেন বিবিসিএ’র সাংগঠনিক সম্পাদক আশরাফ নান্নু।

এছাড়াও পুরস্কার বিতরণী পর্বে অংশগ্রহণ করে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট রহমত আলী, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেট ইউকে কমিটির প্রধান উপদেষ্টা এম শামসুদ্দিন, হার্ট ফাউন্ডেশন সিলেট হসপিটাল ইউকে কমিটির ভাইস চেয়ারম্যান ও সিলেটের কেন্দ্রীয় কমিটির এক্সিকিউটিভ মেম্বার মিছবাহ জামাল, প্রেস ক্লাবের আজীবন সদস্য মানিক মিয়া, জেনারেল সেক্রেটারি মনসুর আহমদ খান ও নির্বাহী সদস্য মতিউর রহমান খোকন।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের ইভেন্ট এন্ড ফ‍্যাসিলিটিজ সেক্রেটারি রুপি আমিনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট সফল ও আনন্দঘন করে তুলতে সার্বিকভাবে সহযোগিতা করেন ক্লাবের অ্যাসিসটেন্ট ট্রেজারার ইব্রাহিম খলিল, প্রথম নির্বাহী সদস্য সাহিদুর রহমান সুহেল ও নির্বাহী সদস্য ফয়সল মাহমুদ । অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারি মোঃ আকরামুল হোসেন ও নির্বাহী সদস্য জাকির হোসেন কয়েস। টুর্নামেন্টের স্পনসর ছিল ‘বিবিসিএ’ এবং ডটপ্রিন্ট প্রিন্টিং কোম্পানি।

প্রধান অতিথি গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশও সাংবাদিকরা দাবাকে গুরুত্ব সহকারে সবসময় প্রচার করে থাকেন। বিলেতেও বাংলা মিডিয়ার সাংবাদিকরা এর ধারাবাহিকতা বজায় রাখছেন দেখে খুব ভালো লাগছে ।

সভাপতি মোহাম্মাদ জুবায়ের বলেন, সকলের সহযোগিতায় আমরা একটি আনন্দঘন টুর্নামেন্ট উপহার দিতে পারলাম। যারাই এই আয়োজনের সাথে সম্পৃক্ত ছিলেন সকলের প্রতি আমি কৃতজ্ঞ।

সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ বলেন, খেলাধুলা আমাদের শরীরচর্চা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । তাছাড়া ক্লাবের সদস্যদেরকে এনগেইজ করতে এ ধরনের খেলাধুলা আয়োজনের বিকল্প নেই।

উল্লেখ্য, অনুষ্ঠানে ব্রিটিশ বাংলা চেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঘোষণা করা হয় সংগঠনের ২০ পাউন্ডের বার্ষিক সদস্য ফির পরিবর্তে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যরা ১০ পাউন্ড ফি দিয়ে সদস্য পদ গ্রহণ করতে পারবেন । এছাড়া সাংবাদিক মিছবাহ জামাল সানরাইজ ও স্পেরট্রাম বাংলা রেডিও থেকে প্রেস ক্লাবের আগামী টুর্নামেন্টের জন‍্য ৫০০ পাউন্ড স্পনসর করার ঘোষণা করেন।

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top