|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. আ.লীগ নিষিদ্ধে সব রাজনৈতিক দলের প্রশংসা

আ.লীগ নিষিদ্ধে সব রাজনৈতিক দলের প্রশংসা


প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২৫

দেশ ডেস্ক:: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি, জামায়াতসহ প্রায় সব রাজনৈতিক দল। একইসঙ্গে ট্রাইব্যুনাল আইন সংশোধন করে রাজনৈতিক দল, অঙ্গসংগঠন ও সমর্থকদের শাস্তির আওতায় আনার সিদ্ধান্তকেও সময়োপযোগী ও যথাযথ বলে মন্তব্য করেছে দলগুলো।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বিশ্বজুড়ে নজির রয়েছে, গণহত্যায় অভিযুক্ত দলগুলোকে বিচার করে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশেও সেই প্রক্রিয়া শুরু হওয়ায় আমরা সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানাই।’

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে আমাদের প্রাণের দাবির আংশিক পূরণ হয়েছে। আমরা আশা করছি, জুলাই ঘোষণাপত্র শিগগিরই প্রকাশিত হবে।’

শনিবার রাতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম, সাইবার স্পেসসহ, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করা হয়েছে।’

তিনি আরও জানান, আইনের সংশোধনীর মাধ্যমে ট্রাইব্যুনাল এখন দলীয় ও সংগঠনের বিরুদ্ধেও শাস্তি দিতে পারবে।

ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করীম বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধে দেরি হয়েছে, তবে এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। আশা করি, দ্রুত তাদের বিচারকাজ সম্পন্ন হবে।’

এলডিপির প্রেসিডেন্ট ড. অলি আহমদ বলেন, ‘নয় মাসের আন্দোলনের পর এই সিদ্ধান্ত জনগণের সাহসিকতার জয়। এটা একটি যুগান্তকারী পদক্ষেপ।’

আ স ম আবদুর রব বলেন, ‘আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ হবে এই বিচার প্রক্রিয়ায়। তবে ন্যায়বিচার নিশ্চিত হওয়া উচিত।’

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘আওয়ামী লীগের অপরাধের বিরুদ্ধে এ পদক্ষেপ নাগরিক প্রত্যাশার প্রতিফলন।’

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আইন সংশোধনসহ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক ও সময়োপযোগী।’

বাংলাদেশ খেলাফত মজলিসের এক বিবৃতিতে বলা হয়, ‘দলটি যে নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘন করেছে, তা বিবেচনায় নিয়ে সরকার সাহসী সিদ্ধান্ত নিয়েছে। এখন নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে।’

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘নিষেধাজ্ঞা শুধু শুরু। দ্রুত বিচার শেষ করে আওয়ামী লীগকে চূড়ান্তভাবে নিষিদ্ধ করতে হবে। তাহলেই এই গণআন্দোলন সম্পূর্ণ হবে।’

 

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top