|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের হোমলেসনেস ও হাউজিং অপশন্সে নতুন ডিরেক্টর নিয়োগ

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের হোমলেসনেস ও হাউজিং অপশন্সে নতুন ডিরেক্টর নিয়োগ


প্রকাশিত হয়েছে : ০১ মে ২০২৫

লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটসের হোমলেসনেস এবং হাউজিং অপশন্সে নতুন ডিরেক্টর নিয়োগ দেওয়া হয়েছে। নবনিযুক্ত ডিরেক্টর জেনিফার ওয়াইন্টার লোকাল গভর্নমেন্ট তথা স্থানীয় সরকারে কাজ করার ৩৭ বছরের অভিজ্ঞতা নিয়ে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের হোমলেসনেস এবং হাউজিং অপশনস্ এ যোগ দিচ্ছেন। তিনি আগামী জুলাই মাসে কাজ শুরু করবেন।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের হোমলেসনেস এবং হাউজিং অপশন্সের নতুন ডাইরেক্টর ওয়াইন্টার বলেছেন, “বারার বিভিন্ন কমিউনিটি ও সংস্কৃতির মানুষের সাথে কাজ শুরু করতে আমি অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছি। বারার কেউ যাতে আমাদের উন্নত সেবা থেকে বঞ্চিত না হয় আমি সেটা নিশ্চিত করতে চাই।”

তিনি বলেন, “যারা হোমলেস বা গৃহহীন হবার ঝুঁকির মধ্যে থাকেন তারা নানামুখি সমস্যা মোকাবেলা করেন, সে গুলোকে শনাক্ত করে কী ধরনের সমর্থন প্রয়োজন তা আগে নিশ্চিত করতে হবে। তারপর সবগুলো সার্ভিস বা পরিষেবা একত্রিত করে চাহিদা অনুযায়ী ধাপে ধাপে যার যে ধরনের সহযোগিতা বা সেবা প্রয়োজন তা প্রদান করতে হবে।”

“যারা বিভিন্ন ধরনের কঠিন সমস্যার মধ্যে থাকেন, স্বাভাবিকভাবেই মাঝে মাঝে তারা কাউন্সিলকে অবিশ্বাস করতে পারেন, কিন্তু তাদের কথা শোনা অত্যন্ত জরুরি এবং নিশ্চিত করতে হবে যে তাদের কথা শোনা হচ্ছে। একই সঙ্গে এটাও নিশ্চিত করতে হবে যে, পর্যাপ্ত জনবল এবং সমর্থন নিয়ে স্টাফরা তাদের সহযোগিতা এবং অত্যাধুনিক সেবা প্রদান করছে, যে সেবা প্রদানে টাওয়ার হ্যামলেটস প্রতিশ্রম্নতিবদ্ধ।”

ডিরেক্টর ওয়াইন্টার আরও বলেন, “পুরো লন্ডন কাউন্সিলগুলো হোমলেসনেস বা গৃহহীনদের ক্ষেত্রে একই সমস্যা মোকাবিলা করে যাচ্ছে। তবে টাওয়ার হ্যামলেটসে কিছু চমকপ্রদ বিষয় আছে যেমন, অব্যবহৃত কাউন্সিল প্রোপার্টিগুলোকে পূর্নব্যবহার করে অস্থায়ী আবাসন হিসেবে ব্যবহার করা যেতে পারে। এর মাধ্যমে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিবার গুলোকে তাদের সহায়তা নেটওয়ার্কের কাছাকাছি রাখা যাবে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে যোগদান করতে পেরে আমি সত্যিই আনন্দিত এবং কাজ শুরু করতে অধির আগ্রহে অপেক্ষায় আছি।”

মিস ওয়াইটনি হ্যাকনি কাউন্সিলে বেনিফিট এবং হোমলেস প্রিভেনশনের এসিসটেন্ট ডিরেক্টরের পদ ছেড়ে টাওয়ার হ্যামলেটসে যোগ দিচ্ছেন। এর ফলে টাওয়ার হ্যামলেটসের পাশ্ববর্তী বারার সঙ্গে তাঁর ২০ বছরের কর্মজীবনের পরিসমাপ্তি হচ্ছে।

জেনিফার ওয়াইন্টার ১৯৮৮ সালে হেলথ এন্ড সোশ্যাল সিকিউরিটি বিভাগে কেইস ওয়ার্কার হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর ১৭ বছর ইজলিংটন কাউন্সিলের বেনিফিট সার্ভিসে কাজ করেছেন। এরপর ল্যামবেথ কাউন্সিল এবং তারপর হ্যাকনি কাউন্সিলে কাজ শুরু করেন। ২০১৩ সালে তিনি কেন্দ্রীয় সরকারের ওয়ার্ক এন্ড পেনশন ডিপার্টমেন্টে স্থানীয় সরকার বা লোকাল অথরিটি বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত হন। তারপর হ্যাকনিতে ফিরে এসে বেনিফিট এবং হোমলেস প্রিভেনশনকে একীভূত করে সেবা প্রদানে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি হ্যাকনিতে ৯শ নতুন অস্থায়ী আবাসন অধিগ্রহণে নেতৃত্ব দেন। এর ফলে কাউন্সিলের ব্যয় কমে এবং হোমলেস পরিবারগুলোর জীবনমান উন্নত হয়।

নতুন ডিরেক্টরের নিয়োগ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে হাউজিং এবং রিজেনারেনশনের কর্পোরেট ডিরেক্টর ডেভিড জইস বলেছেন, “জেনিফারের মত ব্যতিক্রম গুণাবলী এবং কর্মক্ষেত্রে চমৎকার ট্র্যাক রেকর্ডধারী একজনকে আমরা নিয়োগ করেছি। আমরা দৃঢ়প্রতিজ্ঞ হাউজিং সার্ভিস এবং টাওয়ার হ্যামলেটসের অবস্থান এই এলাকায় শীর্ষে নিতে জেনিফারের অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হোমলেসনেস বা গৃহহীনতা প্রতিরোধে, গৃহহীন পরিবার গুলোকে উন্নত সেবা দিতে, বারায় রাফ স্লীপারের (ফুটপাতে রাত্রিযাপনকারী) সংখ্যা কমাতে এবং হাউজিংয়ের জন্য তালিকাভুক্তির আবেদন প্রক্রিয়া এবং হোমলেসনেস পর্যবেক্ষণে উন্নতি সাধনে আমরা নিয়মিত বিনিয়োগ করে যাচ্ছি।

“কর্মক্ষেত্রে আমাদের স্টাফদের সমর্থন এবং বারার বাসিন্দাদের প্রয়োজন ও চাহিদা অনুযায়ী সঠিক সময়ে সঠিক সহযোগিতা প্রদানে মিস জেনিফার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাকে টাওয়ার হ্যামলেটসে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত।” সংবাদ বিজ্ঞপ্তি

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top