|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকের নতুন ইসি কমিটির সভা অনুষ্ঠিত

রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকের নতুন ইসি কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ০১ মে ২০২৫

সমাজসেবা, যুব নেতৃত্ব ও অভিবাসী অধিকার নিশ্চিতকরণে কর্মপরিকল্পনা নিয়ে রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকের উদ্যোগে নতুন নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ এপ্রিল মঙ্গলবার ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে সভাটি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ময়নুল ইসলাম এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল মুকিত ফারুক। সভায় রাজনগরবাসীর উন্নয়ন, সমাজসেবামূলক কার্যক্রম ও অভিবাসী কমিউনিটির অধিকারে সংগঠনের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বক্তারা বলেন, প্রবাসে থেকেও শিকড়ের সঙ্গে সম্পর্ক রাখা জরুরি এবং সমাজের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করাই হবে সংগঠনের মূল লক্ষ্য। নতুন কমিটির সদস্যদের পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। যুব সমাজকে নেতৃত্বে আনা, দাতা সদস্যদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দেন বক্তারা।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তব্য রাখেন সাইদুর রহমান রেনু, আতাউর রহমান কুটি, আব্দুল মান্নান, আব্দুল হান্নান তরফদার মসুদ, হান্নান মিয়া, মাকিনুর রশিদ, জাকির খান, খায়রুল ইসলাম, দেলওয়ার হোসেন, মোস্তফা মিয়া প্রমুখ।

নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- পেট্রন সাইদুর রহমান রেনু, আতাউর রহমান কুটি সভাপতি, ময়নুল ইসলাম সাধারণ সম্পাদক, আব্দুল মুকিত ফারুক ট্রেজারার, ইকবাল হোসেন সাচ্চু, অর্গানাইজিং সেক্রেটারি শাহ চেরাগ আলী, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি জুনায়েদ মালিক সিপু, মেম্বারশিপ সেক্রেটারি দেলওয়ার হোসেন, কালচারাল সেক্রেটারি হাবিবুর রহমান, রিলিজিয়াস সেক্রেটারি ফয়জুল হক, স্পোর্টস সেক্রেটারি রাসেল আহমদ, এডুকেশন সেক্রেটারি নজরুল ইসলাম, ওমেন সেক্রেটারি নিলুফার খানমসহ ৫৪ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন সাধারণ সম্পাদক আব্দুল মুকিত ফারুক।

সভা শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের পক্ষ থেকে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top