|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ ও আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে লন্ডনে মানববন্ধন

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ ও আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে লন্ডনে মানববন্ধন


প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২৫

আমিনুল ইসলাম মুকুল, লন্ডন:: প্রবাসীদের ভোটের অধিকার, অবৈধ রাষ্ট্রপতি ও সেনা প্রধানকে অপসারণ এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মানববন্ধন করেছে নিরাপদ বাংলাদেশ চাই (এনবিসি) ইউকে। গত সোমবার ১৪ এপ্রিল পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে উক্ত কর্মসূচি পালিত হয়।

নিরাপদ বাংলাদেশ চাই ইউকে কেন্দ্রীয় সভাপতি মুসলিম খানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহফুজ আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন মাও মো. আব্দুল্লাহ। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগরীর ছাত্র শিবিরের সাবেক সভাপতি শাহরিয়ার আলম শিপার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল তাহমিদ হোসেন খান, কেন্দ্রীয় সহ সভাপতি মুর্শেদ আহমদ খান, কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি রায়হান আহমেদ, মিনহাজ উদ্দিন খান, আলিম উদদীন, ইষ্ট লন্ডন শাখার সভাপতি আবদুল হামিদ শিমুল, লন্ডন মহানগর শাখার সভাপতি আশরাফ আহমেদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলাল আহমেদ, ইআরআই এর সহ সভাপতি মোঃ হাসনাত আল হাবিব, জামায়াত নেতা ফয়জুর রহমান, কেন্দ্রীয় সহ সেক্রেটারী মো: তফুর আহমদ, জামাল উদ্দিন আহমদ, অলিউর রহমান, লন্ডন মহানগর শাখার ইভেন্ট মেনেজম্যান্ট সম্পাদক আশরাফুল ইসলাম নোবেল, সহপ্রচার সম্পাদক মোঃ ছাবিদ মিয়া, ইষ্ট লন্ডন শাখার সেক্রেটারি রাবেল আহমদ, মোঃ আব্দুল্লাহ, মোঃ কামরুল ইসলাম, মাও নিজাম উদ্দীন, আব্দুল লতিফ ও মোঃ হুসেন।

প্রধান অতিথির বক্তব্যে শাহরিয়ার আলম শিপার বলেন, বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে গেলেও প্রশাসনের প্রত্যেকটা সেক্টরে রয়েছে আওয়ামীলীগের দোসররা, তাদেরকে অপসারন করে এবং অবৈধ রাষ্ট্রপতি চুপ্পুকে সরিয়ে ২০২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে হবে। এজন্য দ্রুত সংস্কার করে একটি অবাধ নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশের গনতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

সভাপতির বক্তব্যে মুসলিম খান বলেন, প্রধান উপদেষ্টা ড. ইউনুসকে সংস্কারের নামে বসে থাকলে হবেনা, অচিরেই শেখ হাসিনার বিচার ও আওয়ামীলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। অন্যথায় আগামীতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জালাল উদ্দিন, আমিরুল মোমিন রেজা, মো: সিরাতুল ইসলাম আবির, আদিল আহমেদ ও মোঃ শাহ জাহান আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ আমিনুর রহমান, লন্ডন মহানগর শাখার সহ সভাপতি রফিক আহমদ, ইষ্ট লন্ডন শাখার সেক্রেটারি রাবেল আহমদ, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মো: ফজল আহমদ, মানবাধিকার নেত্রী সুমেনা বেগম, ফাতেমা আক্তার নাইমা, মানবাধিকার কর্মী মোঃ শাহাব উদ্দিন, মো:নাহিদ তালুকদার, সাজিদুর রাহমান সোহান, নজরুল ইসলাম,কামরুল ইসলাম, মো অহিদুল ইসলাম, মো: ইয়ামিম আহমদ, কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মাহফুজুর রহমান খান, নাসির হুসাইন অপু, জাহিদ আহমদ, আব্দুন নুর, এম আশরাফ উদ্দীন, দেলওয়ার হোসেন, মোহাম্মদ মাজেদ হোসেন, জুনেদ আহমদ, মো শাহজালাল চৌধুরী, আবু তাহের জাকওয়ান, মোঃ সাবাজ মিয়া, মকসুদ ইবনে ওয়াহিদ কয়েছ, আল আমিন মিয়া, ফয়জুল হক, কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারী ফারিয়া আক্তার সুমি, শাহাব উদদীন, আলম আহমদ, সাংবাদিক মোঃ আব্দুল কাদের জিলানী, ইষ্ট লন্ডন শাখার ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক আব্দুল বাছিত রাজু প্রমুখ।

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top