ছাতকে আলম সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ছাতা বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০২৫
দেশ ডেস্ক, ১৪ এপ্রিল ২০২৫: সুনামগঞ্জের ছাতক উপজেলার আলম সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে চরমহল্লা ইউনিয়নের কওমি ও সরকারি মাদ্রাসা এবং চারটি হাইস্কুলের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ছাতা বিতরণ করা হয়েছে। গত ১৪ এপ্রিল সোমবার সকালে চরমহল্লা দারুল উলুম আশাকারচর মাদ্রাসা প্রাঙ্গণে ছাতা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া মাদ্রাসা শিক্ষক ও মসজিদের ইমামদের মধ্যে বিশেষ উপহার প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশাকারচর মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল ইসলাম এবং সার্বিক পরিচালনায় ছিলেন মাওলানা কে এম নজমুল হক নসিব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরমহল্লা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ১৮টি মাদ্রাসার প্রধানগণ, ৫৬টি মসজিদের ইমাম এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আগত সকল অতিথিকে একটা করে গাছের চারা উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আলম সমাজ কল্যাণ সংস্থার এই মহতি উদ্যোগ এলাকার শিক্ষার্থীদের প্রেরণা জোগাবে এবং সমাজের অন্যদের এ ধরনের কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করবে। এ ধরনের সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আলম সমাজ কল্যাণ সংস্থা একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। যা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

