|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. টাওয়ার হ্যামলেটসের উইকফোর্ড ও ব্যানক্রফ্ট সাইটে ৩৩টি নতুন বাড়ি উদ্বোধন

টাওয়ার হ্যামলেটসের উইকফোর্ড ও ব্যানক্রফ্ট সাইটে ৩৩টি নতুন বাড়ি উদ্বোধন


প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২৫

হাউজিং সমস্যা মোকাবেলায় আমার প্রশাসন দিনরাত পরিশ্রম করছে: মেয়র লুৎফুর রহমান

টাওয়ার হ্যামলেটস বারার বেথনাল গ্রিনের উইকফোর্ড স্ট্রিট ও ব্যানক্রফ্ট সাইটে সম্প্রতি ৩৩টি নতুন আবাসন ইউনিট ও অফিস স্থানের নির্মাণ কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের জন্য আধুনিক ও সাশ্রয়ী আবাসনের ব্যবস্থা করা হয়েছে।

৮ এপ্রিল মঙ্গলবার অফিসারদের সাথে নবনির্মিত আবাসন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ও কয়েকটি ফ্ল্যাট ঘুরে দেখেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান। এসময় তিনি নতুন বাসিন্দাদের সাথে কথা বলেন এবং তাদের সুযোগ সুবিধার খোঁজ খবর নেন। তিনি প্রকল্পের সাথে নানা পর্যায়ে জড়িত কর্মকর্তা ও ডেভেলপারদের ধন্যবাদ জানান।

মেয়র বলেন, উইকফোর্ড স্ট্রিট হাউজিং প্রকল্প হচ্ছে শতভাগ কাউন্সিল হোমস্। এরমধ্যে রয়েছে ৩৩টি ঘর, যার অর্ধেকই হচ্ছে ৩ ও ৪ বেডরুম বিশিষ্ট ফ্যামিলি সাইজ ফ্ল্যাট। আমি গ্রাউন্ড ফ্লোরের দুটি বাসা ঘুরে দেখেছি, যার একেকটি হচ্ছে ৪ বেডরুমের এবং হুইল চেয়ার এক্সেসেবল। যাদের সিরিয়াস মেডিক্যাল নিডস অর্থাৎ গুরুতর স্বাস্থ্যগত প্রয়োজনীয়তা রয়েছে, তেমন বাসিন্দাদের উপযোগী হাউজিংয়ের ব্যবস্থা করতে আমরা বিশেষ পদক্ষেপ নিয়েছি, তাদের জন্যই এ ধরনের এক্সেসেবল হাউজিং আমরা নির্মাণ করছি।

তিনি বারার বাসিন্দাদের উদ্দেশ্য করে বলেন, হাউজিং সমস্যা মোকাবেলায় তিনি ও তাঁর প্রশাসন দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। এটা তাঁর প্রধানতম প্রতিশ্রম্নতি ও অগ্রাধিকার, যদিও এই সমস্যার কোন ম্যাজিক সমাধান নেই। আমি চাই, আপনারা সবাই এটা অনুধাবন করতে পারেন যে ঘর নির্মাণ সময় সাপেক্ষ ব্যাপার। আমাদের ওয়াদা ছিল কাউন্সিল হোমস, ডেভেলপার ও হাউজিং এসোসিয়েশন গুলোর মাধ্যমে ৪ হাজার বা তার বেশি সংখ্যক ঘর সরবরাহ করা। এই লক্ষ্য অর্জনে সময় কিছুটা বেশি লাগলেও আমি আপনাদের এটা নিশ্চিত করতে বলতে চাই যে, আমাদের পাইপলাইনে রয়েছে বিপুল সংখ্যক বাড়ি—ঘর। এরইমধ্যে একটা বড় সংখ্যক ঘরের ব্যবস্থা করা গেছে এবং প্রতি বছরই উল্লেখযোগ্য সংখ্যক ঘরের সরবরাহ আমরা নিশ্চিত করতে সক্ষম হচ্ছি। আগামিতেও বড় সংখ্যক ঘর সরবরাহ করা সম্ভব হবে। তিনি বাড়িঘর সংক্রান্ত বড় ধরনের একটি প্রকল্প কেবিনেটের আনার কথাও তিনি জানান।

এই পরিদর্শনের সময় নির্বাহী মেয়র লুৎফুর রহমানের সাথে ছিলেন স্থানীয় কাউন্সিলর আহমেদ উল কাবির, কাউন্সিলের রিজেনারেশন এন্ড হাউজিং সাপ্লাই বিষয়ক ডিরেক্টর সিদ্দিকা ইসলাম, প্রিন্সিপাল প্রজেক্ট ম্যানেজার এনামুল গনি এবং হাউজিং সাপ্লাই ম্যানেজার জেমস ওয়েলস সহ কাউন্সিল ও ডেভেলপার কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পরিদর্শনকালে সুরমান আলী নামের একজন বাসিন্দা নির্বাহী মেয়র লুৎফুর রহমানকে বলেন, “প্রায় ১৬ বছর অপেক্ষার পর তিনি এই চার বেডরুমের ঘর পেয়েছেন। তার ৬ সন্তান সহ ৮ সদস্যের পরিবারের উপযোগী ঘর পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত।

উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারিতে উইকফোর্ড স্ট্রিট গ্যারেজ সাইটটি ভেঙে সেখানে ১৮টি বাড়ি নির্মাণ করা হয়, যার নির্মাণ কাজ ২০২৪ সালের ১লা আগস্ট সম্পন্ন হয় এবং বর্তমানে সেখানে বাসিন্দারা বসবাস করছেন। অন্যদিকে, প্রাক্তন ব্যানক্রফ্ট টিএমসি অফিস সাইটটি পুনর্নির্মাণ করে ১৫টি নতুন বাড়ি তৈরি করা হয়েছে।

এই প্রকল্পের অনুমোদিত বাজেট ছিল ১৭ দশমিক ১ মিলিয়ন পাউন্ড, তবে প্রকল্পটি প্রায় ৭০০ হাজার পাউন্ড কম খরচে সম্পন্ন হয়েছে, যা একটি উল্লেখযোগ্য সাফল্য।

উইকফোর্ড স্ট্রিটের ৩০টি নতুন বাড়ি পছন্দ—ভিত্তিক ভাড়া প্রকল্পের মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। আশা করা হচ্ছে, চলতি মাসের শেষ নাগাদ বাসিন্দারা নতুন বাড়িগুলোতে বসবাস শুরু করতে পারবেন।

প্রকল্পের এই অংশটি ২০২৫ সালের মার্চ মাসে সম্পন্ন হয়েছে এবং এখন পছন্দ ভিত্তিক ভাড়া প্রকল্পের মাধ্যমে বাড়িগুলি বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। ইউনিটগুলি বরাদ্দ হয়ে গেলে, নতুন বাসিন্দারা চলতি এপ্রিল মাসের শেষের দিকে স্থানান্তরিত হবেন বলে আশা করা হচ্ছে।

সমস্ত নতুন বাড়ি, সেইসাথে অফিস এবং কমিউনিটি স্পেসগুলি টাওয়ার হ্যামলেটস কাউন্সিল দ্বারা পরিচালিত হবে।-সংবাদ বিজ্ঞপ্তি

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top