যুক্তরাজ্যে ৯৬-৯৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৫
প্রবাসে পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করতে লন্ডনে ৯৬-৯৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রাক্তন শিক্ষার্থীরা একত্র হয়ে রমজানের পবিত্রতা ও বন্ধুত্বের স্মৃতিকে নতুন করে প্রাণবন্ত করে তুলেন।
ইফতারের পূর্বে প্রাক্তন শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে গল্প, স্মৃতিচারণ ও ভবিষ্যতে বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় রাখার বিষয়ে আলোচনা করেন। এ সময় আগামিতে বন্ধুদের পরিবারের সদস্যদের সম্পৃক্ত করে ঈদ উপলক্ষে আরো বৃহৎ অনুষ্ঠান আয়োজন পরিকল্পনা করা হয়।
ইফতার মাহফিলে সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী স্ব পরিবার অংশ নেন। এসময় ৯৬-৯৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা তাকে শুভেচ্ছা জানান। তিনি আগত সদস্যদের খোঁজখবর নেন এবং বিদেশের মাটিতে প্রতিষ্ঠিত থেকে দেশের জন্য কাজ করার অনুপ্রেরণা দেন। সদস্যরা বাংলাদেশে দায়িত্বকালীন গ্রেনেড হামলায় তার শারীরিক খোঁজ খবর নেন এবং দুঃখ প্রকাশ করেন।
ইফতার ও নৈশভোজের মাধ্যমে আনুষ্ঠানিকতা শেষ হয়।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলার আয়োজন অব্যাহত থাকবে। যাতে বন্ধুরা পরস্পরের সঙ্গে নিয়মিত যুক্ত থাকতে পারেন। এ ধরনের আয়োজন শুধু স্মৃতিচারণের সুযোগই তৈরি করে না, বরং নতুন করে বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তোলে। সকলের আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতায় এ মাহফিল সত্যিই সফল ও স্মরণীয় হয়ে উঠেছে। ইফতার মাহফিলে আগত সদস্যরা ভবিষ্যতে আরও বড় পরিসরে সবার সম্মিলিত অংশগ্রহণে আসছে ইস্টার হলিডেতে ঈদ পুনর্মিলনীসহ অন্যান্য প্রোগ্রাম করার দৃঢ় প্রত্যায় ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি

