গ্রেটার যশোর অ্যাসোসিয়েশন ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০২৫
গ্রেটার যশোর অ্যাসোসিয়েশন ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২১ মার্চ ২০২৫ শুক্রবার পূর্ব লন্ডনের মাইল অ্যান্ড রোডের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সদস্য, ও তাদের পরিবার, বন্ধুবান্ধবরা অংশ নেন।
ইফতারে ব্যারিস্টার শামস উদ্দিন, লেকচারার এরিনা সিদ্দিকী সুপ্রভা এবং এমকিউ হাসান সলিসিটরসের ব্যরিস্টার রাউহা রেজা অংশ গ্রহন করেন। সংগঠনের ফাউন্ডার কনভেনর ব্যারিস্টার মো. কামরুল হাসান অভ্যাগতদের স্বাগত জানান এবং সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইফতেহাদুল ইসলাম শিমুল।
ইফতারের প্রাক্কালে রমজান ও ইফতারের গুরুত্ব ও করণীয় নিয়ে সবার উদ্দেশ্যে কথা বলেন সংগঠনের সিনিয়র মেম্বার ডক্টর মোহাম্মদ কামরুল হাসান। এরপর ইফতারের পূর্বে দোয়া করেন অ্যাডভোকেট মতিউর রহমান।

নানা পদের খাবারসহ অত্যন্ত আন্তরিক পরিবেশে সবাই ইফতার করেন। পরে মাগরিবের নামাজ শেষে চা পানকালে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কিছুক্ষণের জন্যে হলেও আলাপচারিতায় মগ্ন হন।
ইফতার মাহফিলে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন সংগঠনের সদস্য বিউটি এবং রিভা। সংগঠনের সিনিয়র মেম্বার ওমর ফারুক ইসলামী সংগীত পরিবেশন করেন।
এ অনুষ্ঠানটির আয়োজনে নানাভাবে অবদান রাখার জন্য এবং সফল করার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষ ধন্যবাদ জানান সংগঠনের কনভেনর ব্যারিস্টার মো. কামরুল হাসান। সংবাদ বিজ্ঞপ্তি

