|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বুরজান চা বাগানে শ্রমজীবী মানুষের মাঝে আরডিএফ -এর রামাদ্বান ফুড প্যাক বিতরন

বুরজান চা বাগানে শ্রমজীবী মানুষের মাঝে আরডিএফ -এর রামাদ্বান ফুড প্যাক বিতরন

প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২৫

সিলেটের খাদিম ন্যাশনাল পার্ক সংলগ্ন বুরজান চা বাগানে আরডিএফ (রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন গ্লোবাল)-এর উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রামাদ্বান ফুড প্যাক-২০২৫ বিতরণ করা হয়েছে। ১০ মার্চ ২০২৫ অনুষ্ঠিত এই মানবিক কার্যক্রমে বুরজান, খাদিম, চোরাগাঙ ও কালাগুল চা বাগানের ২৩০ জন শ্রমজীবী মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে ১১১ জন পুরুষ ও ১১৯ জন নারী ছিলেন।
বুরজান চা বাগানের গভীরে একটি খোলা মাঠে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। শ্রমিকদের দুরবস্থা বিবেচনায় নিয়ে আরডিএফ এই বিশেষ সহায়তা নিয়ে আসে, যাতে তারা রমাদান মাসে কিছুটা স্বস্তির সঙ্গে দিন কাটাতে পারেন। প্রতিটি ফুড প্যাকে ছিল ১৫ কেজি চাল, ২ লিটার রান্নার তেল, ২ কেজি ছোলা, ২ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি মসুর ডাল, ২০০ গ্রাম পাউডার দুধ, ২০০ গ্রাম চা পাতা, ১ কেজি চিনি, ১ কেজি ময়দা, ১ কেজি লবণ, ১ কেজি খেজুর এবং ২০০ গ্রাম ভিটামিন সি ড্রিংক।
এই কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন আরডিএফ বাংলাদেশ-এর কান্ট্রি প্রতিনিধি আব্দুন নুর। উপস্থিত ছিলেন আরডিএফ এর ইউকে প্রতিনিধি, বিশিষ্ট সাংবাদিক মাহবুব রহমান। এছাড়া সার্বিক দায়িত্ব পালন করেন চা বাগানের প্রতিনিধি, তরুন সমাজকর্মী সুহেল আহমেদ, আরডিএফ এর প্রকল্প কর্মকর্তা হানিফ আহমেদ এবং প্রকল্প কর্মকর্তা মাসুম আহমেদ চৌধুরী। তাদের সক্রিয় সহযোগিতায় পুরো বিতরণ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হয়।
এছাড়া এই উদ্যোগ সফল করতে নিরলস পরিশ্রম করেছেন স্বেচ্ছাসেবকরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আলামিন, সুজন, রাশেদ, লিমন, রাসেল, আবদুল, সুমন এবং আরও অনেকে। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষদের হাতে এই সহায়তা পৌঁছানো সম্ভব হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে চা শ্রমিকরা নিয়মিত মজুরি না পাওয়ায় দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন। বাগানগুলোর লোকসানের অজুহাত দেখিয়ে কর্তৃপক্ষ শ্রমিকদের পারিশ্রমিক না দেয়ায় এবং শ্রমিকরাও বিকল্প কাজ খুঁজে না পাওয়ায় কষ্টে দিন পার করছেন। এমন পরিস্থিতিতে আরডিএফ এই মানবিক উদ্যোগ নেয়, যার মাধ্যমে ২৩০ জন শ্রমিক সহায়তা পেয়েছেন।
এই উদ্যোগ সম্পর্কে আরডিএফ চেয়ারম্যান তালহা চৌধুরী বলেন, “রমাদান মানবতার মাস। শ্রমজীবী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই, কেউ যেন অভুক্ত না থাকে। ভবিষ্যতেও আমরা এই উদ্যোগ অব্যাহত রাখব।”
শ্রমিকদের মুখে হাসি ফোটানো এবং তাদের দৈনন্দিন দুশ্চিন্তা কিছুটা কমিয়ে আনা এই উদ্যোগের প্রধান লক্ষ্য। পুরো রামাদান জুড়ে এই খাদ্য সহায়তা তাদের জীবনযাত্রাকে কিছুটা স্বস্তিদায়ক করবে বলে আশা করা হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top