|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. আন্তর্জাতিক নারী দিবসে ইউকে-বাংলা রিপোর্টার্স ইউনিটির আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আন্তর্জাতিক নারী দিবসে ইউকে-বাংলা রিপোর্টার্স ইউনিটির আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৫

Screenshot

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ইউকে-বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৮ মার্চ ) বিকেল ৪টায় পূর্বলন্ডনের টাওয়ার হ্যামলেট্সের ভ্যালেন্স রোডের পিউর চা-ই এর সেমিনার হলে অনুষ্ঠিত নারী দিবসের আলোচনায় সভাপতিত্ব করেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি- জগন্নাথপুর টাইমসের সম্পাদক অধ্যাপক সাজিদুর রহমান।

সভা পরিচালনা করেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইকরা বাংলা টিভির জনপ্রিয় উপস্থাপক সাংবাদিক মিজানুর রহমান মীরু।

মূল আলোচনায় অংশ নেন- ব্রিটেনের বিশিষ্ট নারীনেত্রী, মানবাধিকারকর্মী ও সাংবাদিক উর্মি মাজহার।

নারীদের উন্নয়ন, সমতা, অধিকার আদায়ে সহমত জানিয়ে এ আলোচনায় বক্তব্য রাখেন- ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি- বিশ্ববাংলা নিউজের চেয়ার সাহেদা রহমান, আই ওন টিভির হাফসা ইসলাম, রেড টাইমস এর আসমা মতিন, রাজনৈতিক আমিনা আলী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট নাসিমা বেগম, কবি মুজিবুল হক মনি, কবি সালমা বেগম, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি- জামাল আহমেদ খাঁন, সহসভাপতি জুবায়ের আহমেদ, রিপোর্টার্স ইউনিটির অ্যাসিসট্যান্ট সেক্রেটারি- ইউকে বাংলা গার্ডিয়ান ম্যাগাজিনের সহকারী সম্পাদক এসকেএম আশরাফুল হুদা, রিপোর্টার্স ইউনিটির অ্যাসিসট্যান্ট সেক্রেটারী-জগন্নাথপুর টাইমস এর বার্তা সম্পাদক মির্জা আবুল কাশেম, রিপোর্টার্স ইউনিটির ট্রেজারার – ভোরের কাগজের প্রতিনিধি ড. আজিজুল আম্বিয়া, অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারি – ভয়েস অব টাওয়ার হ্যামলেটসের সম্পাদক এমডি সুয়েজ মিয়া, এনএল২৪ এর উপস্থাপক নুরুন নবী, জে টাইমস টিভি ও বাংলা সংলাপের রিপোর্টার ব্যারিস্টার ইকবাল হুসেন, ব্যারিস্টার আলিমুল হক, সাংবাদিক আলাউর রহমান শাহীন, ফটো জার্নালিস্ট নাহিদ জায়গিরদার, সাংবাদিক শাকিল আহমেদ সোহাগ ও শাহ শরীফ উদ্দিন প্রমুখ।

আলোচনা শেষে ইফতারের পূর্বে নারীদের সামগ্রিক উন্নয়ন ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া করা হয়।

নারী দিবসের ইফতার পূর্ব এই আলোচনায় বক্তারা বলেন- আন্তর্জাতিক নারী দিবস’ এখন নারীদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিকসহ সব ধরনের অর্জন উদ্?যাপনের একটি বৈশ্বিক দিন। একইসঙ্গে দিবসটি লৈঙ্গিক সমতার বিষয়টিও তুলে ধরে। নারীর উন্নয়ন-অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে ইতিবাচক পরিবর্তনের ডাক দিতে সবাইকে এগিয়ে আসতে হবে, নারীদের প্রতি সম্মান দেখাতে হবে কারণ নারী একজন মা, কন্যা, জায়া বোন বা কারো স্ত্রী ।

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মূল আলোচক সাংবাদিক উর্মি মাযহার বলেন – প্রত্যেক মানুষের মানবিক গুণাবলি থাকতে হবে। নারী দিবসে পুরুষের পাশাপাশি নারীদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নারীরা মা হবেন বা যারা হয়েছেন, একটা জিনিস মনে রাখতে হবে যেন নিজেদের সন্তানদের ছেলে বা মেয়ে হিসেবে চিন্তা না করে-মানুষ হিসেবে গড়ে তুলি। ছেলে যদি মানুষের মতো মানুষ হয় নারীদের প্রতি সম্মান করবে এবং একজন মেয়ে বা নারী যদি সত্যিকার অর্থে মানুষ হয় তখন পুরুষদের প্রতি ভালোবাসা, সম্মান দেখিয়ে হাতে হাত মিলিয়ে কাজ করবে, একটি সুন্দর শান্তির উন্নয়নমুখী সমাজ গঠন করবে। তখন আর হানাহানি, খুন, ধর্ষণ, অপ্রীতিকর ঘটনা ঘটবে না। সংবাদ বিজ্ঞপ্তি

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top