|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বাংলাদেশে গুম, খুনে জড়িতদের দ্রুত বিচারে দাবিতে লন্ডনে বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশে গুম, খুনে জড়িতদের দ্রুত বিচারে দাবিতে লন্ডনে বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২৫

মানবাধিকার সংগঠন ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটস ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে বাংলাদেশে পিলখানা বিডিআর হত্যাকাণ্ড, গুম, ছাত্র গনহত্যা ও আয়নাঘরের নৃশংসতায় জড়িত অপরাধীদের দ্রুত বিচার সম্পন্ন করার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি সোমবার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটসের সভাপতি জাকের আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও রায়হান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটসের কালচারাল সেক্রেটারী মো সামছুদোহা মনজু। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পীকার ব্যারিষ্টার সাইফুদ্দীন খালেদ।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আমিনুল ইসলাম মাহমুদ, মানবাধিকার সংগঠক এম সফুর রহমান পরাভেজ, নিরাপদ বাংলাদেশ চাই লন্ডনের সাধারণ সম্পাদক রায়হান আহমদ, ছাত্রনেতা ও মানবাধিকার কর্মী মাফুজ আহমদ চৌধুরী, ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটসের ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারী আহমদ আলী,মানবাধিকার সংগঠক জামিল ভূঁইয়া, ছাত্র নেতা মোহাম্মাদ আমিন উদ্দিন, মানবাধিকার কর্মী তাজুল ইসলাম।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ৫ আগস্ট নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে সমস্ত শহীদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে, যাদের ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে, গণ-অভ্যুত্থানের ৬ মাস পর এসে সেই গণহত্যায় জড়িত অপরাধীদের বিচারের আওতায় নিয়ে আশা হয়নি। এভাবে যদি বাংলাদেশ গুম,খুন, গণহত্যার বিচার না করেন খুনীরা সুযোগ পেলে আবার রক্তের হোলি খেলায় মেতে উঠবে।

আজকের সমাবেশে থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস সাহেবের কাছে ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটস ও ব্রিটিশ বাংলাদেশীদের দাবী হচ্ছে, আওয়ামী ফ‍্যাসিবাদী আমলের ১৬ বছরে যে গুম, খুন, গনহত্যা, মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে সেই নৃশংসতায় জড়িত অপরাধীদের দ্রুত বিচার সম্পন্ন করার আহবান জানাচ্ছি।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন সমাজ কর্মী মোহাম্মদ আলী, মাহিন আহমদ, আবির আহমেদ, জাহেদুল চৌধুরী,আবুল কালাম আজাদ,মাওলান নিজাম উদ্দিন,মোহাম্মদ মাহিম আহমেদ,আরিফ আহমেদ, জাহেদ আহমেদ, এবাদুর রহমান, শাহিন আহমেদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top