|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. রমজানকে সামনে রেখে ইস্ট লন্ডন মসজিদে বিশেষ পারিচ্ছন্নতা অভিযান : অংশ নিলেন কমিউনিটির বিভিন্নস্তরের মানুষ

রমজানকে সামনে রেখে ইস্ট লন্ডন মসজিদে বিশেষ পারিচ্ছন্নতা অভিযান : অংশ নিলেন কমিউনিটির বিভিন্নস্তরের মানুষ

প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৫

লন্ডন, ২২ ফেব্রুয়ারি ২০২৫ : পবিত্র মাহে রমজান আমাদের দোরগোড়ায় । চাঁদ দেখা সাপেক্ষে ব্রিটেনে পয়লা মার্চ থেকে রমজান শুরু হবে । রমজানের প্রস্তুতি কাজে ব্যস্ত সময় পার করছে ব্রিটেনের সর্ববৃহৎ ধর্মীয় প্রতিষ্ঠান ইস্ট লন্ডন মসজিদ । প্রায় ১০ হাজার মুসল্লি একসঙ্গে জুমা ও তারাবিহের নামাজ পড়েন এই মসজিদে । তাই মুসল্লিরা যাতে নির্বিঘ্নে এবং প্রশান্তি মনে সারা মাস ইবাদত করতে পারেন সে লক্ষ্যে সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে প্রচণ্ড ব্যস্ত সময় পার করছে ইস্ট লন্ডন মসজিদ।
২২ জানুয়ারি শনিবার ছিলো ‘বিগ ক্লিন ডে’- বিশেষ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান । মসজিদের স্টাফ ও ভলান্টিয়ারদের সাথে কমিউনিটির বিভিন্নস্তরের মানুষ অংশ নিয়ে সকাল সাড়ে ১০টা থেকে জোহরের নামাজের পুর্ব পর্যন্ত ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান চালান । বিশাল বিস্তৃত মসজিদের প্রতিটি ফ্লোর, রুম, করিডোর, কার্পেট, দরজা, জানালা, গ্লাস, বুক সেলফ, শো রেক, অজুখানা, টয়লেট এরিয়াসহ পুরো মসজিদ পরিস্কার করা হয় । পরিচ্ছন্নতা কর্মসূচি শেষে দুপুরে ইস্ট লন্ডন মসজিদের ডোম-হলে সকলে একত্রে মিলিত হোন।
এসময় মসজিদের সিইও জুনায়েদ আহমদ পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন । তিনি বলেন, শনিবার ছুটির দিন মসজিদের খেদমতে উৎসর্গ করে আমাদের কমিউনিটির ভাই-বোনদের একসাথে এগিয়ে আসা ছিলো সত্যিই অনুপ্রেরণাদায়ক । তিনি বলেন, যদিও আমাদের নিয়মিত পরিচ্ছন্নতাকর্মীরা বছরের ৩৬৫ দিনই কাজ করেন, কিন্ত আজ আমাদের কমিউনিটির মানুষের জন্য ছিল একটি বিশেষ সুযোগ, তাঁরা মসজিদের খেদমতে শারীরিকভাবে অংশগ্রহণের মাধ্যমে অশেষ সওয়াব অর্জন করতে পারলেন ।

এসময় ইস্ট লন্ডন মসজিদের প্রধান ইমাম শায়খ আবদুল কাইয়ুম বলেন, আমরা যেন আমাদের পবিত্র এই ঘরটিকে সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা জানাতে পারি এবং আসন্ন রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করি ।
এর আগে সকাল ১০টার দিতে মসজিদের ভলান্টিয়ার, স্টাফ ও কমিউনিটির নানা বয়সের মানুষ লন্ডন মুসলিম সেন্টারের ফয়ারে মিলিত হোন । মসজিদের সিইও জুনায়েদ আহমদ সকলকে স্বাগত জানান। নারীরাও পৃথকভাবে পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top