|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বঙ্গবীর ওসমানীর ৪১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বঙ্গবীর ওসমানীর ৪১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৫

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর ৪১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বঙ্গবীর ওসমানী মেমোরিয়েল ফাউণ্ডেশন ইউকের উদ্যেগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত ১৬ ফেব্রুয়ারী পূর্ব লণ্ডনের গ্রেটারক্স স্চ্রীটস্থ মাইক্রো বিজনেস সেন্টারে সভা ও দোয়ার আয়োজন করা হয়।

এতে সংগঠনের সভাপতি আলহাজ্ব কবির উদ্দিনের সভাপতিত্বে এবং সিনিয়র সহ সভাপতি কেএম আবু তাহের চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক খান জামাল নুরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারী ও হাই কমিশনারের প্রতিনিধি মীর নুরানী পুস্পা, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম খান, বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হোসেইন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আহবাব হোসেইন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা ও কমিউনিটি নেতা এম এ মান্নান, বীর মুক্তিযোদ্ধা তালুকদার রাজু, বীর মুক্তিযোদ্ধা ড. আবু হেনা, কমিউনিটি নেতা ও সাবেক এমপি পদপ্রার্থী সৈয়দ নুরুল ইসলাম দুলু, ব?্যারিস্টার নাজির আহমদ, কাউন্সিলার ফারুক আজিজ, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মুহিবুর রহমান মুহিব, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ মুজিবুর রহমান ও গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের সহসভাপতি মোহাম্মদ ইছবাহ উদ্দিন।

সভায় বঙ্গবীর ওসমানী জীবন ও কর্মের উপর আরো আলোচনা করেন সংগঠনের ট্রেজারার সৈয়দ সুহেল আহমদ, অধ্যাপক এ কে শহীদুর রহমান, একে জিল্লুল হক, সলিসিটর ও বিশিষ্ট লেখক মোহাম্মদ ইয়াওর উদ্দিন, আমীর উদ্দিন আহমদ মাষ্টার, আব্দুর রশীদ, হাজী ফারুক মিয়া, আবুল মিয়া, আব্দুল মুকিত প্রমুখ। বঙ্গবীর ওসমানী স্মরণে স্বরচিত কবিতা আবৃত্তি করেন মো. আনোয়ার হোসেন। সভায় বক্তারা গভীর শ্রদ্ধার সাথে জেনারেল ওসমানীকে স্মরণ করেন ও রুহের মাগফিরাত কামনা করেন।
বক্তারা বলেন, বঙ্গবীর ওসমানী আজ অবহেলিত। অথচ ওসমানীর সামরিক নেতৃত্ব, প্রজ্ঞা ও রণকৌশল মুক্তিযুদ্ধে বিজয় লাভ ত্বরান্বিত করে। সভায় গৃহীত প্রস্তাবে জেনারেল ওসমানীকে ফিল্ড মার্শাল খেতাবে ভূষিতকরণ, পুস্তকে জীবনী লিপিবদ্ধকরণ, ডাক টিকেট স্মারক প্রকাশ ও রাষ্ট্রীয়ভাবে জন্ম মৃত্যুদিবস পালনের আহ্বান জানানো হয়। সভায় দোয়া পরিচালনা করেন মাওলানা জিল্লুর রহমান। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top