|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ইউনুসের পদত্যাগের দাবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

ইউনুসের পদত্যাগের দাবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান


প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৫

ঐতিহাসিক ৩২ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও হামলার প্রতিবাদে এবং ইউনুস সরকারের পদত্যাগের দাবিতে লন্ডনের ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০নং ডাউনিং স্ট্রিটের সামনে এক বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্য আওয়ামীলীগ। গত ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর দেড়টায় বিক্ষোভ শেষে যুক্তরাজ্য আওয়ামী লীগের এক প্রতিনিধি দল ব্রিটিশ প্রধান মন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন।

সমাবেশে বিভিন্ন শহর থেকে আগত আওয়ামীলীগের নেতা কর্মী ছাড়া ও মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,শ্রমিকলীগ সেচ্ছাসেবকলীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শত শত প্রবাসী বাঙ্গালীরা অংশ নেন। এতে ইউনুসের পদত্যাগের দাবী সম্বলিত ব্যানার, ফেস্টুন বহন করা সহ শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত করে তুলেন।

যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ সভাপতি হরমুজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক আ স ম মিসবাহ, প্রচার সম্পাদক মাসুক ইবনে আনিস, মহিলা বিষয়ক সম্পাদক মেহের নিগার চৌধুরী, প্রবাস বিষয়ক সম্পাদক আনসারুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ সুরুক আলী, ওয়েলস আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মকিস মনসুর, লন্ডন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদ, নথ লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমেদ হাসান, যুক্তরাজ্য সেচ্ছাসেবক লীগের সভাপতি সায়াদ আহমেদ সাদ,যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান , যুগ্ম-সাধারণ সম্পাদক জামাল খান, আজিজুল আম্বিয়া, যুবনেতা মুহম্মদ জুবায়ের, সারওয়ার কবীর,মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আঞ্জুমারা অঞ্জু, সাধারণ সম্পাদক শাহিনা আক্তার, যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমেদ, ও সাধারণ সম্পাদক সজিব ভূইয়া প্রমুখ।

সমাবেশে বক্তারা রাষ্ট্রীয় মদদে স্বাধীন বাংলাদেশের সুতিকাগার বাঙালির শিকড়, জাতির পিতা বঙ্গবন্ধুর ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বর বঙ্গবন্ধু জাদুঘর’ ভাংচুর, অগ্নিসংযোগ ও দেশব্যাপী আবারও হামলা, মব জাস্টিসের প্রতিবাদ জানিয়ে বলেন, গত ৫ ফেব্রুয়ারী রাতে ঢাকাসহ দেশ জুড়ে একযোগে আওয়ামীলীগ সংশ্লিষ্টদের স্থাপনায় যত হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তা ছিল জঙ্গিগোষ্টী এবং স্বাধীনতা বিরোধীদের সুপরিকল্পিত একটি পরিকল্পনা।

বক্তারা আরও বলেন, বিবিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদসংস্থা ইতোমধ্যেই দেশ পরিচালনায় ইউনুসের অন্তর্র্বতী সরকারের সার্বিক ব্যর্থতা, নিত্যপণ্যসহ জীবন-যাপনের ব্যয় বৃদ্ধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমঅবনতি, মানবাধিকার লঙ্ঘন, সংখ্যালঘুদের ও সাংবাদিকদের ওপর নির্যাতন, ঘুষ-দুর্নীতি এবং মব ভায়োলেন্স-এ জন-জীবন বিপর্যস্ত হওয়ার চিত্র তুলে ধরেছে। এই অরাজক অবস্থা থেকে দেশ ও জাতিকে মুক্ত করার জন্য শেখ হাসিনা নির্বাচিত সরকারের পুনর্বাসন ছাড়া অন্য কোনো বিকল্প নেই। বাংলাদেশ আওয়ামীলীগের নেতা, কর্মী ও সমর্থকসহ ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের সপক্ষের সবাইকে একযোগে দেশে-বিদেশে বিশেষ করে যুক্তরাজ্য, ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্রে ইউনুস সরকারের পতনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা আহ্বান জানান। সংবাদ বিজ্ঞপ্তি

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top