জকিগঞ্জের নদী ভাঙনের মেরামতে বাংলাদেশীদের বিএসএফ কর্তৃক বাধা প্রদানের প্রতিবাদে সভা
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৫
সিলেটের জকিগঞ্জের সুরমা-কুশিয়ারা নদী ভাঙনের মেরামতে বাংলাদেশীদের ভারতের বিএসএফ কর্তৃক বাধা প্রদানের প্রতিবাদে জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকে এক প্রতিবাদ সভা করেছে।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি মোঃ আব্দুল হালিম। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল হোসেন। সূচনা বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা কামাল এমসি রহমান সংগঠনের ট্রেজারার মাওলানা কাজী এমদাদুল হক, গোলাম মর্তুজা চৌধুরী ইকবাল, মাওলানা মইনুল হক চৌধুরী, হাফিজ মাওলানা এনামুল হক, মওলানা কাজী আব্দুর রহমান, মোঃ আখতারুজ্জামান, জয়নুল আবেদীন কামাল উদ্দিন সাইফুল্লাহ পলাশ, কাজী খালেদ আহমেদ, গুলজার আহমেদ, কামরুল ইসলাম, শামীম আহমেদ, তৌফিকুল ইসলাম সাব্বির প্রামুখ।
সভায় বক্তারা বলেন, বন্যায় যেন জকিগঞ্জসহ বৃহত্তর সিলেট প্লাবিত হয়ে মানুষের হাহাকার বাড়ে সেজন্য তাৎক্ষণিক জকিগঞ্জের যে যেখানে আছেন সবাই তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। তার ধারাবাহিকতায় জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের কমিটি একটি প্রতিবাদ সভার আয়োজন করেছে। তাতে স্বতঃস্ফূর্তভাবে সবাই উপস্থিত হয়েছেন। একটি কথা বলেছেন, ভারতের আগ্রাসনের বিপক্ষে আমরা ব্রিটিশ এমপিদের মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্টে আমাদের অভিযোগ উপস্থাপন করব। আমরা বিভিন্ন এমপিদের কাছে আমাদের অভিযোগ লিখিত আকারে দেব। ইন্ডিয়ান হাইকমিশন ঘেরাও করব এবং বিভিন্ন দেশে ইন্ডিয়ান হাইকমিশনারের কাছে আমরা স্মারকলিপি দেওয়ার চেষ্টা করব। সংবাদ বিজ্ঞপ্তি

