খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার নির্বাহী সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৫
বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার নির্বাহী সভা গত ১৬ ফেব্রুয়ারি রবিবার পূর্ব লন্ডনে অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদ। অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন শাখার সহ সভাপতি মাওলানা শামছুল হুদা, প্রচার সম্পাদক হাফিজ আহবাবুর রহমান, সহ প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ মুছা আহমদ চৌধুরী, নির্বাহী সদস্য হাফিজ মাওলানা আব্দুল মুহাইমিন সুন্নাহ, প্রমুখ।
সভায় আগামী ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মাহে রমজানের গুরুত্ব ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া আগামী ৯ মার্চ রবিবার মাহে রমজানে সংগঠনের লন্ডন মহানগর শাখার সকল জনশক্তি ও সুধীজনের উপস্থিতিতে ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত হয়।
পরিশেষে সংগঠনের লন্ডন মহানগর শাখার সহ সভাপতি আলহাজ্ব মুস্তাফিজুর রহমান এর সদ্য প্রয়াত ছোট ভাই হারুনুর রশীদ ও লন্ডন মহানগর শাখার দায়িত্বশীল মাওলানা হিফজুর রহমান এর মাতার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা আতাউর রহমান। সংবাদ বিজ্ঞপ্তি

