|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনের মেট্রো স্টেশনে বাংলা সাইনবোর্ডে আপত্তি ইলন মাস্কের

লন্ডনের মেট্রো স্টেশনে বাংলা সাইনবোর্ডে আপত্তি ইলন মাস্কের

প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৫

দেশ ডেস্ক:: যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের একটি মেট্রো স্টেশনে গেলে সবার নজর টানবে সেখানকার সাইনবোর্ড। হোয়াইটচ্যাপেল নামের ওই মেট্রো স্টেশনে ইংরেজির পাশাপাশি সাইনবোর্ডে বাংলায় লেখা রয়েছে স্টেশনের নাম।

এবার লন্ডনের সেই হোয়াইটচ্যাপেল স্টেশনের সাইনবোর্ড থেকে বাংলা লেখা তুলে দেওয়ার দাবি জানিয়েছেন ব্রিটেনের এক আইনপ্রণেতা। আর তার সেই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক।

পূর্ব লন্ডনের এই এলাকায় বাংলাদেশের বিপুল সংখ্যক নাগরিক বসবাস করেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, হোয়াইটচ্যাপেল স্টেশন থেকে বাংলায় সাইনবোর্ড তুলে দেওয়ার দাবি জানিয়েছেন গ্রেট ইয়ারমাউথের সংসদ সদস্য রুপার্ট লোয়ে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডলে তিনি হোয়াইটচ্যাপেল স্টেশনের সাইনবোর্ডের একটি ছবি দিয়ে লিখেছেন, “এটা লন্ডন। সাইনবোর্ড ইংরেজিতে হওয়া উচিত। এবং শুধু ইংরেজিতেই থাকা উচিত।”

যুক্তরাজ্যের কট্টর ডানপিন্থ দল রিফর্ম ইউকে’র এই সংসদ সদস্যের পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তারপরই তার পোস্টে কমেন্ট করেন ধনকুবের ইলন মাস্ক। রুপার্ট লোয়েকে সমর্থন জানিয়ে নিজের এক্স হ্যান্ডলে মাস্ক লেখেন, “হ্যা।”

মাস্কের মতো আরও অনেকেই রুপার্টকে সমর্থন করেছেন। তবে এর বিপরীতে অনেকেই বলেছেন, অন্য ভাষায় স্টেশনের নাম লেখা থাকার মধ্যে কোনও ভুল নেই।

পূর্ব লন্ডনের এই এলাকায় বিপুল সংখ্যক বাঙালি থাকেন। বিশেষ করে বাংলাদেশের নাগরিকরা সেখানে বসবাস করেন। আর তাই ২০২২ সালে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এই স্টেশনে ইংরেজির পাশাপাশি বাংলায় সাইনবোর্ড রাখার সিদ্ধান্ত নেয়।

তবে সেই ঘটনার বছর তিনেক যেতে না যেতেই এই স্টেশন থেকে এবার বাংলায় সাইনবোর্ড তুলে দেওয়ার দাবি জানালেন ব্রিটেনের সংসদ সদস্য রুপার্ট লোয়ে।

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top