কার্ডিফে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৫
কার্ডিফে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা ও ডিনার পার্টির আয়োজন করা হয়েছে। গত ১৯ জানুয়ারি রোববার রাত ৯ টায় এই সভার আয়োজন করা হয়।
এতে যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ওয়েলস আওয়ামী লীগের সভাপতি প্রাক্তন ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা এম.এ.মালিক এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ওয়েলস আওয়ামী লীগের সহ সভাপতি সাইফুল ইসলাম নজরুল, সহ সভাপতি এস এ রহমান মধু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মল্লিক মোসাদ্দেক আহমেদ, দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, ওয়েলস যুবলীগের সাবেক সভাপতি জয়নাল আহমদ শিবুল, সাবেক ছাত্রনেতা আব্দুল ওয়াহিদ বাবুল, ওয়েলস যুবলীগের সভাপতি ভিপি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি আবুল কালাম মুমিন, সহ সভাপতি রকিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এ বি রুনেল, ওয়েলস ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ বদরুল হক মনসুর, সাবেক যুবনেতা সাজেল আহমেদ সহ সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভা থেকে বক্তারা বলেন, আজকের অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকার আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের মর্যাদাহানি করার জন্য যেসব ষড়যন্ত্র করছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সংবাদ বিজ্ঞপ্তি

