খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার ভার্চুয়াল সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৫
বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার নির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ জানুয়ারি জুম ফ্লাটফর্মে সভাটি অনুষ্ঠিত হয়।
শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদ।
অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন শাখার সহ সভাপতি হাফিজ শহীর উদ্দিন, মাওলানা মুহিউদ্দীন খান, আলহাজ্ব মুস্তাফিজুর রহমান, সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ বুলু মিয়া, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাহবুবুল আলম, বায়তুলমাল সম্পাদক মাওলানা শরীফ উদ্দিন,প্রচার সম্পাদক হাফিজ আহবাবুর রহমান, সহ প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ মুছা আহমদ চৌধুরী, নির্বাহী সদস্য মাওলানা নাঈম আহমদ।
সভায় বিগত মাসের রিপোর্ট পেশ ও পর্যালোচনা করা হয়। আগামী ফেব্রুয়ারি মাসে প্রশিক্ষণ সভা করা সহ বিভিন্ন সাংগঠনিক পরিকল্পনা গ্রহণ করা হয়।
পরিশেষে সংগঠনের সাবেক অভিভাবক পরিষদের চেয়ারম্যান সদ্য প্রয়াত শায়খুল হাদীস মাওলানা রফিকুর রহমান রহ. এর মাগফিরাত ও দরজাহ বুলন্দির জন্য বিশেষ মোনাজাত। সংবাদ বিজ্ঞপ্তি

