|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে ইউকে বিআরইউ সম্মাননা পেলেন ৫ সাংবাদিক

লন্ডনে ইউকে বিআরইউ সম্মাননা পেলেন ৫ সাংবাদিক


প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৫

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নতুন ইসি কমিটির অভিষেক ২০২৫ এবং যুক্তরাজ্যের গুণী, মেধাবী তরুণ সাংবাদিকদের সৃজনশীল কাজের সম্মাননা স্বরূপ ইউকে বিআরইউ অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করা হয়েছে।

গত রোববার (১৯ জানুয়ারি) বিকেলে লন্ডনের একটি হলে মিডিয়া ব্যক্তিত্ব, সুধীজনদের উপস্থিতিতে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির বিদায়ী সেক্রেটারি, ডিবিসি নিউজের লন্ডন প্রতিনিধি জুবায়ের আহমদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সংগঠনের বিদায়ী প্রেসিডেন্ট, সত্যবাণীর রিপোর্টার, ইউকে বাংলা গার্ডিয়ান ম্যাগাজিনের স্পেশাল অ্যাসাইনমেন্ট এডিটর আনসার আহমদ উল্লাহ শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে ২০২৫ সালের ইসি কমিটিকে অভিষিক্ত করেন।

পরে নতুন ইসি কমিটির সভাপতি জগন্নাথপুর টাইমস ডটকো ডট ইউকের সম্পাদক অধ্যাপক সাজিদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি ইকরা টিভির উপস্থাপক মিজানুর রহমান মীরুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য গুণী, মেধাবী পাঁচ জন সাংবাদিককে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

যুক্তরাজ্যের দীর্ঘদিন সাংবাদিকতার মাধ্যমে অনন্য অবদান রাখায় প্রিন্ট মিডিয়ায় জনমতের প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা, ইলেকট্রনিক মিডিয়ায় এটিএন বাংলা ইউকের সিনিয়র প্রযোজক ও উপস্থাপক উর্মি মাযহার, মেইনস্ট্রিম মিডিয়ায় আইটিভি নিউজের ব্যুলেটিন রিপোর্টার মাহাথির পাশাকে ইউকে বিআরইউ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করা হয়।

যুক্তরাজ্যে ইউটিউব চ্যানেলে অনুসন্ধানী রিপোর্টের জন্য ইউকে বিআরইউ বেস্ট ইনভেস্টিগেটিভ রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৪ পান রানার টিভির আ স ম মাছুম। ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের মধ্য থেকে বছর সেরা অনুসন্ধানী রিপোর্টের জন্য ইউকে বিআরইউ বেস্ট ইনভেস্টিগেটিভ রিপোর্টার অব দ্য ইয়ার ২০২৪ পান ইউকে বাংলা গার্ডিয়ান ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক মির্জা আবুল কাসেম।

ইউকে বিআরইউ অ্যাওয়ার্ড প্রাপ্তদের জীবনকর্ম পাঠ করেন ফয়েজুর রহমান ফয়েজ, ড. আজিজুল আম্বিয়া, এ রহমান অলি, সাহেদা রহমান ও মুহাম্মদ সুয়েজ।

অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাওয়ার্ড প্রাপ্তদের মধ্যে ক্রেস্ট তুলে দেন লন্ডনের নিউহ্যাম কাউন্সিলের চেয়ার রহিমা রহমান, লন্ডনের বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিলের মেয়র মঈন কাদরী, লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কেবিনেট মেম্বার ফর কালচার অ্যান্ড রিক্রিয়েশন কাউন্সিলর কামরুল হোসেইন ও কাউন্সিলর অজান্তা দেব রায়।

অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, সাবেক স্পিকার আহবাব হোসেন, দেওয়ান গৌউছ সুলতান, নিলুফা ইয়াসমিন হাসান, সৈয়দ আনাস পাশা, মাসুক ইবনে আনিস, কামাল মেহেদী, সাঈম চৌধুরী, সালেহ আহমদ, আব্দুল কাদির চৌধুরী মুরাদ, রেজাউল করিম মৃধা, আলাউর রহমান খান শাহিন ও আমিনা আলী।

কবিতা আবৃত্তি করেন মুহাম্মদ শাহেদ রাহমান, অ্যাডভোকেট বেলাল আহমদ বকুল, ইমদাদুন খান ও ফাহমিদা খাতুন।
সংগীত পরিবেশন করেন বিশিষ্ট গীতিকার জাহাঙ্গীর রানা, তাহির আলী, এ রহমান অলি, অ্যাডভোকেট বেলাল আহমদ বকুল, শেখ মোফাজ্জল হোসেন ও মুন্না মিয়া। অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top